SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%সরিষা%' OR titleBn LIKE '%সরিষা%' OR descriptionEn LIKE '%সরিষা%' OR descriptionBn LIKE '%সরিষা%' OR slug LIKE '%সরিষা%' OR metaTag LIKE '%সরিষা%' OR metaDescription LIKE '%সরিষা%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
টাঙ্গাইল সংবাদদাতা:
যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ১১টার দিকে ভাঙন শুরু হয়ে দুপুরের মধ্যে মূল বাঁধের প্রায় ১০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধের অবশিষ্ট অংশেও একাধিক ঝুঁকিপূর্ণ ফাটল দেখা দেওয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তারা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি থেকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঝোঁকারচর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার বাজারে এখন এক কেজি মাঝারি মানের চাল কিনতে খরচ গড়ে ৭০ টাকা, মসুর ডাল ১২০ টাকা, সরিষার তেল ৩৩০ টাকার আশপাশে। অথচ ১৯৭০ সালে একই শহরে এক কেজি চাল মিলত এক টাকারও কম দামে, ডাল দেড় টাকার কাছাকাছি, আর সরিষার তেলের দাম ছিল মাত্র কয়েক টাকা। অর্ধশতাব্দীর একটু বেশি সময়ে শুধু পণ্যের দামই বাড়েনি; বদলে গেছে দেশের অর্থনীতি, মানুষের আয়, উৎপাদনব্যবস্থা, বাজার কাঠামো এবং ভোগের ধরন।
৫৬ বছরের এই ব্যবধানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির অনুপাতে কোনো সামঞ্জস্য নেই। স্বর্ণের দাম যেখানে ১৫০০ গুণ বেড়েছে সেখানে ডলারের দাম বেড়েছে ২৬ গুণের বাকি অংশ পড়ুন...
ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে দূর থেকে চোখে পড়ে সবুজে ঘেরা এক ভূখ-। চারদিকে পানিরাশির মাঝে দাঁড়িয়ে থাকা এই ভূমিটি স্থানীয়দের কাছে ‘ধাঁধার চর’ নামে পরিচিত।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ এলাকার কাছে অবস্থিত এই চরকে ঘিরে সাম্প্রতিক নতুন আলোচনা শুরু হয়েছে। একদল মানুষ এটিকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান। অন্যদিকে, স্থানীয়দের অনেকেই মনে করেন, অপরিকল্পিত উন্নয়ন হলে এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হতে পারে।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, নদীর বুকে পলি জমে ধীরে ধীরে চরটির জন্ম। সময়ের সঙ্গে এটি পর বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করে টাকা-পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নেমেছে অজ্ঞান পার্টি। কোরবানির পশুর হাটে লুট করে তারা থাকে আবাসিক হোটেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুমুয়াবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর বাড়ানোর পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন প্রস্তাব অনুযায়ী- চাল, ডাল, ভোজ্যতেল, ফল, গম, আলু, পেঁয়াজ, রসুনসহ অন্তত ২৮টি কৃষি ও খাদ্যপণ্যের স্থানীয় সরবরাহের ওপর উৎসে করের হার বর্তমান ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হতে পারে। এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে এই প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
হাওরের অর্থনীতি মূলত ‘এক ফসলি’ বোরো ধানের ওপর নির্ভরশীল। কিন্তু আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং পাহাড়ি ঢল প্রায় প্রতি বছরই কৃষকের সেই স্বপ্নকে ম্লান করে দেয়।
এই প্রেক্ষাপটে, কেবল একটি ফসলের ওপর নির্ভর না করে হাওরের বিশাল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বিকল্প কৃষির পথ খোঁজা এখন সময়ের দাবি। ভাসমান সবজি চাষ, আধুনিক মৎস্য খামার বা পর্যটনের মতো লাভজনক খাতে রূপান্তর করা সম্ভব। প্রথাগত কৃষির সীমাবদ্ধতা ভেঙে বহুমুখী আয়ের উৎস তৈরি করাই হলো বর্তমান সময়ে হাওর অঞ্চলের কৃষির প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা। নি¤েœ হাওরাঞ্ বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙি গ্রামে দীর্ঘদিনের পতিত লবণাক্ত জমিতে পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। ১০ মাত্রার লবণাক্ততা সম্পন্ন প্রায় ৩ একর জমিতে ভুট্টা, বিনাধান-১০ ও ব্রিধান-৯৯ চাষ করে এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। এলাকায় প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে (কৃষি জমিতে নির্দিষ্ট গভীরতায় ও দূরত্ব বজায় রেখে ছোট গর্ত করে বীজ বা চারা রোপণ করা) ভুট্টা চাষ করা হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, উপকূলীয় এ অঞ্চলের কয়েক হাজার বিঘা জমি আমন মৌসুমের পর মিঠাপানির অভা বাকি অংশ পড়ুন...
এক সময় গ্রাম-বাংলার কৃষকের সকালের প্রধান খাবার ছিল পান্তা ভাত। সারাদিন মাঠে কাজের শক্তি জোগাতে পান্তা ভাত দারুণ কাজ করে শরীরে। এখনও অনেক পরিবারে সরিষার তেল, কাঁচামরিচ, লবণ ও ভাজা মাছের সঙ্গে পান্তা খাওয়ার চল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গরমের সময়ে পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা।
পান্তা ভাতে আয়রনের পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যায়, যা রক্তশূন্যতা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজমশক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করতে সাহায্য করে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ কোটি শিক্ষার্থীকে পর্যায়ক্রমে উন্নতমানের টিফিন বা মিড-ডে মিল পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি বলেন, এই খাবার যাতে মানসম্মত, পুষ্টিগুণসম্পন্ন এবং দীর্ঘক্ষণ সংরক্ষিত থাকে, সেজন্য আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে আয়োজিত ‘ফ্রম জিনোম টু বায়োইকোনমি: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বায়োটেকনোলজি সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক গোলটেব বাকি অংশ পড়ুন...
কোষ্ঠকাঠিন্য সমস্যায় ইসবগুলই একমাত্র প্রাকৃতিক সমাধান নয়। অনেকেই আছেন ইসবগুলের ভূষি খেতে পছন্দ করেন না। তারা বেছে নিতে পারেন এর বিকল্পগুলো।
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। সুস্থ স্বাভাবিক জীবনযাপন ও খাদ্যাভাসে অভ্যস্ত হতে হবে। যে খাবারে ফাইবার বা আঁশের পরিমাণ বেশি এমন খাবার, শাকসবজি, ফল খেতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। নিয়মিত ব্যায়াম, হাঁটাহাঁটি ও কায় বাকি অংশ পড়ুন...
‘কলু’ শব্দটির সঙ্গে বর্তমান প্রজন্মের তেমন পরিচয় নেই। আজ আর সেভাবে চোখেও পড়ে না কলু সম্প্রদায়কে। আগে গ্রাম-গঞ্জের হাট-বাজারে মাটির হাঁড়িতে বিক্রি হতো কাঠের ঘানিতে বানানো খাঁটি সরিষার তেল। হাঁড়ির ঢাকনার নিচে থাকতো তালের বিচির খোলা দিয়ে বানানো বাঁশের হাতলের ওরং। তেল তুলে দেওয়ার ক্ষেত্রে এই ওরংটা ব্যবহৃত হতো। এই খাটি সরিষার তেলের সঙ্গে কলু সম্প্রদায়ের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।
কলু হলো তেলের সঙ্গে জড়িত একটি সম্প্রদায়। সরিষা বা তেলবীজ পেষার জন্য পশু দিয়ে চালিত যে দেশীয় যন্ত্রটি তারা ব্যবহার করেন সেটিই ‘ঘানি’। ঘানি টানার জন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি ধাক্কার মুখে পড়েছে। চলমান যুদ্ধের প্রভাবে পণ্য পরিবহন খরচ চার গুণ বেড়েছে। পাশাপাশি নতুন ক্রয় আদেশও কমেছে।
যুদ্ধের আগে এক কনটেইনার প্রক্রিয়াজাত খাদ্য পাঠাতে খরচ হতো প্রায় ১ হাজার ৫০০ ডলার। কিন্তু যুদ্ধ শুরুর পর পণ্য রপ্তানিতে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, ফলে পরিবহন খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৫০০ ডলারে।
উপসাগরীয় দেশগুলোতে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এই তালিকায় আছে-মসলা, বিস্কুট, মুড়ি, চা বাকি অংশ পড়ুন...












