কোষ্ঠকাঠিন্যে ইসবগুলই একমাত্র নয়, আছে প্রাকৃতিক সমাধানও
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
কোষ্ঠকাঠিন্য সমস্যায় ইসবগুলই একমাত্র প্রাকৃতিক সমাধান নয়। অনেকেই আছেন ইসবগুলের ভূষি খেতে পছন্দ করেন না। তারা বেছে নিতে পারেন এর বিকল্পগুলো।
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। সুস্থ স্বাভাবিক জীবনযাপন ও খাদ্যাভাসে অভ্যস্ত হতে হবে। যে খাবারে ফাইবার বা আঁশের পরিমাণ বেশি এমন খাবার, শাকসবজি, ফল খেতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। নিয়মিত ব্যায়াম, হাঁটাহাঁটি ও কায়িক পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি পরিমিত ঘুম নিশ্চিত করতে হবে।
ত্রিফলা:
কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ইসবগুল মূলত আঁশ (ফাইবার) সরবরাহ করে সাময়িকভাবে মল নরম করার কাজ করে। তবে ত্রিফলা (আমলকী, হরিতকী ও বহেড়ার সংমিশ্রণ) এর একটি বিকল্প হতে পারে। ত্রিফলা কেবল তাৎক্ষণিক উপশমই দেয় না, বরং পুরো পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা ভেতর থেকে বাড়াতে সহায়তা করে।
চিয়া সিড:
চিয়া সিড নিজের ওজনের তুলনায় ১০ থেকে ১২ গুণ বেশি পানি শোষণ করতে পারে। এটি নিয়মিত পেট পরিষ্কার রাখতে কার্যকর ভূমিকা রাখে। ১ থেকে ২ টেবিল চামচ চিয়া সিড পানিতে ভিজিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। তবে চিয়া সিডের সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
ফ্ল্যাক্সসিড বা তিসি:
কোষ্ঠকাঠিন্য উপশমে প্রতিদিন ১-৪ টেবিল চামচ গুঁড়ো তিসি সেবন করলে দ্রুত সুফল পাওয়া যায়, সাথে পর্যাপ্ত পানি পান করা জরুরি। এছাড়া সরিষা তেল দিয়ে মাখানো তিসি ভর্তা ভাতের সঙ্গে খেতেও খুব সুস্বাদু।
আলু বোখারা:
কোষ্ঠকাঠিন্য দূর করতে শুকনো আলুবোখারা বা আলুবোখারার রস অত্যন্ত কার্যকর ও ঘরোয়া সমাধান। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার এবং ‘সরবিটল’ নামক একধরনের প্রাকৃতিক সুগার অ্যালকোহল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। প্রতিদিন ৬ থেকে ১২টি আলুবোখারা অথবা আধা গ্লাস আলুবোখারার রস সেবন করলে মলত্যাগে স্বাভাবিকতা ফিরে আসে।
ক্যাস্টর অয়েল:
এই তেল বাংলাদেশে রেড়ির তেল বা ভেরে-ার তেল নামে পরিচিত। ভেরেন্ডা গাছের বীজ থেকে এই তেল পাওয়া যায়। চুলের সমস্যায় এই তেল খুবই পরিচিত জিনিস। কোষ্ঠকাঠিন্য দূর করতেও এটি ভীষণ কার্যকর। ক্যাস্টর অয়েল অন্ত্রের পেশী সংকোচন বাড়িয়ে ২-৬ ঘণ্টার মধ্যে কাজ শুরু করে। প্রাপ্তবয়স্কদের জন্য ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল খাওয়া যেতে পারে। তবে এর স্বাদ খুব খারাপ হওয়ায় ফলের রসের সাথে মিশিয়ে খাওয়া ভালো।
অ্যালোভেরা বা ঘৃতকুমারী:
অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস ‘ইরিটেবল বাওয়েল সিনড্রোম’ বা আইবিএসের বিভিন্ন উপসর্গ যেমন- পেটে মোচড় দেওয়া, গ্যাস, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য উপশমে কার্যকর। অ্যালোভেরার রসে থাকা প্রাকৃতিক ল্যাক্সেটিভ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












