SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%লাগানো%' OR titleBn LIKE '%লাগানো%' OR descriptionEn LIKE '%লাগানো%' OR descriptionBn LIKE '%লাগানো%' OR slug LIKE '%লাগানো%' OR metaTag LIKE '%লাগানো%' OR metaDescription LIKE '%লাগানো%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
জাপানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক পণ্য এবং ওষুধশিল্পের মতো সম্ভাবনাময় খাতে গুরুত্ব দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল এবং এমকেকে লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম।
তার মতে, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) সম্ভাব্য শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা জরুরি।
প্রধানমন্তà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কানাডার প্রধানমন্ত্রী কার্নি দুই দেশের মধ্যে নতুন কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার- এই চারটি প্রধান ক্ষেত্রকে সামনে রেখে তিন বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনাও গ্রহণ করেছে তারা।
গত বৃহস্পতিবার দুইজনের যৌথ বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা, জটিল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং পরিবর্তনশীল মানবিক চ্যালেঞ্জের মধ্যে তুরস্ক ও কানাডার শক্তিশালী ও স্থিতি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরে জয়তুন সংগ্রহের মৌসুম শুরুর কয়েক দিন আগে ফিলিস্তিনিদের জয়তুন গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারী ও সন্ত্রাসী সেনাবাহিনী। বুলডোজার দিয়ে গাছগুলো ধ্বংস করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
গ্রামের জয়তুন বাগানের মালিক আবদ আলফাত্তাহ তামিমী বলেন, তিনি নিজের চোখের সামনে একটি সামরিক বুলডোজারকে তার একটি জয়তুন গাছের ওপর দিয়ে চালিয়ে দিতে দেখেছেন। পরে বুলডোজারটি মাটি থেকে গাছটির শিকড়ও উপড়ে ফেলে। ঘটনা দেখে গ্রামবাসীরা ধ্বংস হয়ে যাওয়া গাছগুলোর সামনে শোক প্রকাশ করেন।
তামিমী বলেন, ‘নতুন লাগানো গাছস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের রাজধানীর স্কুলগুলো শিশুশূন্য হয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষের সংগঠন লন্ডন কাউন্সিলসের তথ্যানুসারে, ২০১৯ সালের পর থেকে ৯০টিরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। লন্ডনের জন্মহার কমে গেছে। এছাড়া ব্রেক্সিট, কোভিড ও বাসস্থানের উচ্চমূল্যের প্রভাবে অনেক পরিবার অন্য জায়গায় চলে গেছে। এখন শিক্ষার্থীর সংখ্যা কমার এই হার আরও তীব্র হচ্ছে।
হ্যাকনি এলাকার প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা করোনার আগের তুলনায় ইতিমধ্যেই ১৫ শতাংশ কমে গেছে। ২০২৪-২৫ থেকে ২০২৯-৩০ সালের মধ্যে এই সংখ্যা আরও ১৪ শতাংশ কমে যাওয়ার পূর্বঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ধীরগতিতে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পাহাড় জমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত আগস্ট শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। জুনের তুলনায় মাত্র দুই মাসে তা বেড়েছে প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকে অর্থের জোগান থাকলেও বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকা-ে সেই অর্থের পুরোপুরি প্রতিফলন দেখা যাচ্ছে না। কারণ, ব্যাংকগুলোর মোট তরল সম্পদের প্রায় ৮২ শতাংশই রয়েছে অনুমোদিত সিকিউরিটিজে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাত বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামে প্রস্তাবিত দেশের একমাত্র বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন প্রকল্প নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিভ্রান্তি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নথিতে প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না বলে কুড়িগ্রাম জেলা প্রশাসনের মতামতের কথা উল্লেখ করা হলেও জেলা প্রশাসক বলছেন, এমন কোনো প্রতিবেদন তার দপ্তর থেকে পাঠানো হয়নি। এ নিয়ে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
প্রায় ৯০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ইআরএফের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উত্তরণ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চার শতাধিক স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি অর্থবছর থেকে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে এসব স্থাপনা ও অধিদপ্তরের অব্যবহৃত জায়গায় মোট ৫ হাজার ১৪৪ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে সরকারি কার্যালয়ের বিদ্যুৎ ব্যয় কমানো, জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা হ্রাস এবং কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি দেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে চায় সওà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য পরিচয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। তবে তাকে তুলে নেয়া ব্যক্তিরা প্রকৃত এসআরবি সদস্য নন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাকে তুলে নেয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) অভিযোগের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাতসহ ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৯টা ১০ মিনিট থেকে বেলা ১টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে চার ঘণ্টার এই পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা, নাগরিক সেবার মান ও ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন তিনি। কোথাও অপরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন, আবার কোথাও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন।
প্রধানমনà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য উৎপাদনে শুধু পরিমাণ বাড়ানোর দিকে নজর না দিয়ে গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গতকাল জুমুয়াবার ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের অভাব বড় সমস্যা হয়ে উঠছে। কৃষিপণ্যে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। তাই নিরাপদ খাদ্য উৎপাদন, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্ঠবাকি অংশ পড়ুন...












