এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
একটি কমলাগাছের ডাল থেকে শতাধিক চারা। সেই চারা দিয়ে বাণিজ্যিক বাগান। প্রথম বছরই কমলা বিক্রি করে আয় করেন প্রায় ৫০ হাজার টাকা। এরপর কমলার সঙ্গে যুক্ত হয় আঙুর, মাল্টা, আম, ড্রাগনসহ নানা জাতের ফল। ধীরে ধীরে বিস্তৃত হয় কৃষি উদ্যোগ।
এখন সাড়ে সাত একর জমিতে গড়ে উঠেছে সমন্বিত কৃষি খামার। শুধু ফল উৎপাদন নয়, নিজের বাগানের গাছ থেকে কলম করে চারা তৈরির মাধ্যমে গড়ে তুলেছেন নার্সারিও। তার উৎপন্ন চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, এমনকি ভারতেও। শখের বশে বাড়ির আঙিনায় লাগানো একটি কমলাগাছ থেকেই শুরু হয়েছিল এই যাত্রা। কুড়িগ্রামের বেলগাছায় গড়ে ওঠা এই কৃষি উদ্যোগের নাম ‘কাজী এগ্রো ফুড রিসোর্ট অ্যান্ড ইকোপার্ক’।
খামারটির উদ্যোক্তা আবু রায়হান ফারুক। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা তিনি। তার বাবা কাজী হাবিবুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজে উদ্ভিদবিদ্যায় পড়াশোনা করেছেন ফারুক। পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে কৃষিকেই তিনি আত্মকর্মসংস্থানের পথ হিসেবে বেছে নেন।
২০১৮ সালে বগুড়ায় বেড়াতে গিয়ে একটি কমলার চারা কিনে আনেন ফারুক। বাড়ির উঠানে লাগানো সেই গাছে পরের বছর ফল ধরে। পরিবারের সদস্যরা কমলার স্বাদ ও মিষ্টতায় মুগ্ধ হয়। এরপর ওই গাছের ডাল কলম করে শতাধিক চারা তৈরি করেন তিনি। সেই সব চারা এক বিঘা জমিতে লাগিয়ে শুরু করেন বাণিজ্যিক চাষ। ২০১৯ সালে প্রথম ফলনেই প্রায় ৫০ হাজার টাকার কমলা বিক্রি করেন।
সেই উদ্যোগ এখন অনেক বড় হয়েছে। বর্তমানে দুই বিঘা জমিতে তার শতাধিক কমলাগাছ রয়েছে। এ বছর প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রি করেছেন। পাশাপাশি বিক্রি করেছেন প্রায় তিন লাখ টাকার কমলার চারা।
ফারুক বলেন, উদ্ভিদবিদ্যায় পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষিতে আত্মকর্মসংস্থানের পথ বেছে নিয়েছেন। কৃষি তাকে প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছে।
কমলার পর আঙুর চাষে আগ্রহী হন ফারুক। জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার এক ব্যাংক কর্মকর্তার বাড়ির ছাদবাগানে রাশিয়ান বাইকুনুর জাতের আঙুর দেখে তার আগ্রহ তৈরি হয়। ২০২১ সালে রাশিয়া ও ইউক্রেন থেকে আনা কয়েক জাতের প্রায় ২০০টি আঙুরের চারা দিয়ে এক বিঘা জমিতে বাণিজ্যিক চাষ শুরু করেন। এক বছর পর গাছে ফল আসে। এরপর নিজেই কলম পদ্ধতিতে চারা তৈরি করে আরো দুই বিঘা জমিতে আঙুরের চাষ সম্প্রসারণ করেন।
ফারুকের দাবি, তার আঙুরবাগান দেশের প্রথম বাণিজ্যিক আঙুরবাগান। বাগানে বিভিন্ন জাতের আঙুর উৎপাদনের পাশাপাশি চলছে চারা তৈরি ও বিক্রি। চাষ শুরুর পর এক বছরে প্রায় দুই লাখ টাকার আঙুর এবং সাত লাখ টাকার আঙুরের চারা বিক্রি করেন তিনি। এ বছর প্রায় তিন লাখ টাকার আঙুর ও ১০ লাখ টাকার চারা বিক্রি করেছেন। জাত ও আকারভেদে এসব চারার দাম ২০০ থেকে ৫০০ টাকা।
ফারুকের খামারে রয়েছে আলাদা আলাদা ফলের বাগান। পাশাপাশি একই জমিতে একাধিক ফসল চাষের ব্যবস্থাও রয়েছে। দুই বিঘা জমিতে আঙুর, দুই বিঘায় কমলা এবং দুই বিঘায় আমের বাগান করেছেন তিনি। এ ছাড়া একই জমিতে সুপারি, আম, মাল্টা, আপেল ও আঙুরের গাছ লাগিয়েছেন। আঙুরের মাচার নিচে চাষ করছেন আদা।
খামারে কাটিমন ও বারি-৪ জাতের প্রায় ৫০০টি আমগাছ রয়েছে। এসব গাছ থেকে প্রতিবছর প্রায় দুই লাখ টাকার আম বিক্রি করেন ফারুক। এ ছাড়া রয়েছে প্রায় চার হাজার সুপারিগাছ। সুপারি ও সুপারির চারা বিক্রি করে বছরে প্রায় এক লাখ টাকা আয় হয় বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেয় ১ লাখ ২৭ হাজার টাকা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলাপোকার পর মোদির বিরুদ্ধের এবার নামছে ‘মাছি’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরুর খামারের পাশে নোংরা পরিবেশে পাউরুটি-বিস্কুট
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি বিজ্ঞাপনের দাম পুনর্নির্ধারণের দাবি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাংবাদিকরা জাতির বিবেক -রবিউল আলম
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আ’লীগকে মাফ করতে চেয়েছিল জামত -রিজভী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইশরাক ভাই সমালোচনাকেও সাধুবাদ জানাবেন এবং নিজেকে শুধরে নিবেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












