তরমুজের দামে ক্রেতাদের অসন্তোষ, অন্য ফলও চড়া
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঈদ-পরবর্তী সময়ে মৌসুমি ফলের দাম কিছুটা কমলেও আমদানিকৃত ফলের বাজারে এখনো সেই চড়া ভাব বিরাজ করছে। বিশেষ করে তরমুজের পাইকারি ও খুচরা দামের বিশাল ব্যবধান নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পুরান ঢাকার রায়সাহেব বাজার, রোকনপুর ও সদরঘাট এলাকার ফলের বাজার ঘুরে দেখা যায় এক মিশ্র চিত্র। চাহিদা কমায় তরমুজ, পেঁপে ও পেয়ারার দাম কিছুটা কমলেও আপেল, আঙুর ও মাল্টার মতো বিদেশি ফলের দাম এখনো সাধারণের নাগালের বাইরে। বর্তমানে বাজারে প্রতি কেজি আপেল ৩৫০-৪০০ টাকা এবং আঙুর ৫৫০-৬২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, তরমুজ এখন প্রতি কেজি প্রায় ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা রমজানে ছিল ৭০-৮০ টাকা। তবে খুচরায় পিস হিসেবে তরমুজ কিনলে দাম আরও বেশি।
আমদানিকৃত ফলের দাম না কমার পেছনে আন্তর্জাতিক অস্থিরতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ম্যানেজার সাদিকের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জাহাজ ভাড়া ও এলসি জটিলতা বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব বিদেশি ফলের দামে দেখা যাচ্ছে।
বর্তমানে বাজারে কালো আঙুর ৬২০ টাকা, মাল্টা ৩২০-৩৬০ টাকা এবং পেঁপে ৭০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেয়ারা বিক্রি হচ্ছে ৭০-১০০ টাকা দরে।
গরমের কারণে চাহিদা বাড়ায় ডাবের বাজারেও আগুন লেগেছে। রায়সাহেব বাজার মোড়ে ছোট সাইজের একেকটি ডাব ১৩০ টাকা এবং বড়গুলো ১৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতাদের দাবি, আড়ৎ থেকেই তাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই প্রতি পিসে ৩০-৪০ টাকা না বাড়ালে লাভ থাকে না।
অন্যদিকে, রমজান শেষ হলেও খেজুরের বাজারে কোনো প্রভাব পড়েনি। বাজারে এখনো মাবরুম খেজুর কেজিপ্রতি একহাজার ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জনপ্রিয় আজওয়া খেজুরের দাম মানভেদে একহাজার ৩০০ থেকে একহাজার ৬০০ টাকার মধ্যে। এছাড়া মেডজুল ও সাফাওয়ি একহাজার ২০০ টাকা, সুক্কারি একহাজার টাকা এবং উন্নত মানের মরিয়ম খেজুর ৯৫০ থেকে একহাজার একশ’ টাকা দরে বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, এসব প্যাকেটজাত খেজুর আমদানিতে খরচ বেশি হওয়ায় খোলা বাজারে দাম কমার সম্ভাবনা কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)