ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মানিকগঞ্জ সংবাদদাতা:
ঘর ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব শেষ পর্যন্ত গড়ালো মর্মান্তিক পরিণতিতে। যে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল বিরোধ মেটানোর, সেই বৈঠকই পরিণত হলো সহিংসতার মঞ্চে। ভাইদের হামলায় প্রাণ গেলো বজলুর রহমান ওরফে রাবিল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির।
আহত হয়েছেন তার ছেলে সাকিবুর রহমান। গত জুমুয়াবার (২৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বসতি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধলা মিয়ার সাত ছেলে ও এক মেয়ের পরিবারে আগে থেকেই ছিল সম্পত্তি ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। এর মধ্যে বড় ছেলে ও একমাত্র মেয়ে মারা গেছেন। বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরের চারটি কক্ষের মধ্যে দুটি কক্ষে রাবিল পরিবারসহ বসবাস করতেন, আর বাকি দুটি কক্ষে থাকতেন তার বোন রঞ্জু বেগমের সন্তানরা। সম্প্রতি তারা অন্যত্র চলে গেলে খালি হওয়া ওই দুটি কক্ষ নিয়েই নতুন করে দানা বাঁধে বিরোধ।
এই বিরোধ মেটাতে জুমুয়াবার সন্ধ্যায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বসে সালিশ। কিন্তু মীমাংসার বদলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাবিলের সঙ্গে তার ভাই রাশিদুর রহমান (পিয়ারা), জিয়াউর রহমান (চারু) ও সাইদুর রহমান (হাবিল) ও তাদের পরিবারের সদস্যদের বাগবিত-া হাতাহাতিতে গড়ায়।
অভিযোগ আছে, কিলঘুষি ও লাথির আঘাতে রাবিল মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার ছেলে সাকিবুর রহমান আহত হন এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলুপ্তির পথে কম খরচে বার্তা পাঠানোর পোস্টকার্ড
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)