SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%ব্যাংকঋণ%' OR titleBn LIKE '%ব্যাংকঋণ%' OR descriptionEn LIKE '%ব্যাংকঋণ%' OR descriptionBn LIKE '%ব্যাংকঋণ%' OR slug LIKE '%ব্যাংকঋণ%' OR metaTag LIKE '%ব্যাংকঋণ%' OR metaDescription LIKE '%ব্যাংকঋণ%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকরা।
দীর্ঘদিনের ঋণের বোঝা আর খেলাপি হওয়ার কারণে নতুন করে ব্যাংকঋণ না পাওয়ার সংকটে থাকা এসব কৃষকদের ঋণের সুদসহ মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে সরকার।
১০ হাজার টাকা পর্যন্ত ঋণগ্রহণকারী এসব কৃষকের মূল ঋণের ওপর যত টাকাই সুদ বা বকেয়া জমা হয়েছে, এর সম্পূর্ণ আসল ও সুদ মওকুফ করেছে সরকার। বর্তমান সরকারের নির্বাচনী ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গভীর সংকটে পড়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের ওপর দাঁড়িয়ে থাকা দেশের ক্যাবল শিল্প। সরকারি অবকাঠামো খাতে ব্যয় হ্রাস, আবাসন খাতে মন্দা ও ব্যাংকঋণের চড়া সুদহারের কারণে মাত্র দুই বছরে এ বাজার প্রায় ২৫ শতাংশ সংকুচিত হয়েছে। এর ফলে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বকেয়া পড়ছে শ্রমিকদের বেতন-ভাতা।
খাতসংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২২ সালে দেশের ক্যাবল বাজারের আকার ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন তা কমে আনুমানিক ৮-৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে। ক্রয়াদেশ কমে যাওয়ায় এখন ১০০-র বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সীমিত ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্টিলশিল্প গভীর সংকটে পড়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্টিলের ব্যবহার কমে যাওয়া, আবাসন খাতে স্থবিরতা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হারজনিত মূলধন ক্ষয় এবং উচ্চ সুদের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্পটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ কোটি ২০ লাখ টন হলেও বর্তমানে রডের চাহিদা কমে প্রায় ৫০ লাখ টনে নেমেছে। ফলে কারখানাগুলো গড়ে মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। এ পরিস্থিতিতে শিল্পটি টিকিয়ে রাখতে ১০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ, স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ, ঋণ পুনর্গঠন এবং নিরবচ্ছিন্ন ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরুতে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন শুরু হচ্ছে দেশের আরও ৫৬ জেলায়। আগামী ১ নভেম্বর থেকে এসব জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হবে। এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের অর্থনীতিতে গতি ফেরার প্রত্যাশার মধ্যেই গত সেপ্টেম্বরে সামগ্রিক অর্থনৈতিক কর্মকা- আরও মন্থর হয়েছে। শিল্প উৎপাদনে নতুন ক্রয়াদেশ ও উৎপাদন কমেছে, নির্মাণ খাত আবার সংকোচনের ধারায় ফিরেছে এবং সেবা খাতও টানা দ্বিতীয় মাসের মতো সংকোচনে রয়েছে। বিপরীতে কৃষি খাত সম্প্রসারণের ধারায় থাকলেও সেখানেও প্রবৃদ্ধির গতি কমেছে। ফলে অর্থনীতির প্রধান চারটি খাতের মধ্যে তিনটির দুর্বলতায় সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে গতি হারানোর চিত্র উঠে এসেছে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) সর্বশেষ মূল্যায়নে।
সেপ্টেম্বরে দেশেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকঋণের উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া তীব্র অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব করতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এত বেশি সুদে ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন করা উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা গ্রহণ করেছি।
রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ের প্রাথমিক শিক্ষক প্রশিকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নারীদের জন্য আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে নারী ও প্রচলিত ব্যাংকঋণের বাইরে থাকা পরিবারগুলো এ ঋণের সুবিধা পাবে। ১০ কোটি ডলারের এ ঋণের মধ্যে ৪ কোটি ডলার এডিবির পানিবায়ু অভিযোজন তহবিল থেকে দেয়া হবে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা হিসেবে আরও ৬ লাখ ডলার অনুদান দেওয়া হবে।
এডিবির এ অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এর আওতাভুক্ত যোগ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে। এর আওতায় দীর্ঘমেয়াদি ও জামানতবিহীন ক্ষুদ্রঋণ দেওয়া হবে, à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোটি কোটি টাকার ঋণ, ব্যাংক ও পাওনাদারের চাপ এবং ঋণ আদায়ে চলমান মামলা- সব মিলিয়ে আর্থিক সংকটে পড়া ঋণখেলাপিদের কেউ কেউ এখন নিজেকেই দেউলিয়া ঘোষণা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন। ঢাকার দেউলিয়াবিষয়ক আদালতে বর্তমানে এমন ১৯৭টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে চলতি বছরেই নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন ৪৬ ঋণখেলাপি।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতপক্ষে ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিদের জন্য দেউলিয়া আইন একটি আইনি সুযোগ। তবে একশ্রেণির ঋণখেলাপি এই সুযোগের অপব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। কেউ কেউ ঋণের অর্থ বিদেশে পাচার কর বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
রড, সিমেন্ট, বিটুমিন, বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি ব্যাংক ঋণের চাপে দেশের অবকাঠামো নির্মাণ খাতে সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে ব্যাংক গ্যারান্টি ও সিকিউরিটির অর্থ আটকে থাকা, ভূমি অধিগ্রহণ ও প্রকল্পস্থল হস্তান্তরে বিলম্ব, প্রশাসনিক জটিলতা এবং কাজের বিল পরিশোধে দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ঠিকাদারদের অভিযোগ, কয়েক বছর আগে করা দরপত্রের রেট শিডিউলের সঙ্গে বর্তমান বাজারদরের বড় ব্যবধান তৈরি হয়েছে। ফলে পুরোনো দরপত্রের মূল্যে কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলমান জ্বালানি সংকটের কারণে দেশের ৫৫ শতাংশ নিট পোশাক কারখানার আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলো হয় তাদের ক্রয়াদেশ বাতিল করেছে, নয়তো কমিয়ে দিয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফলে বলা হয়, এই সংকটের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পণ্য পাঠাতে দেরি হচ্ছে এবং উৎপাদন খরচও বাড়ছে। ফলে জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ কারখানা ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়েছে।
জরিপে অংশ নেওয়া প্রায় ৭৮ শতাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সরকারের বাজেট ঘাটতি অর্থায়নের চাহিদা মেটাতে ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরতা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। এ সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার নিট ঋণ নেওয়া হয়েছে। বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন করে ঋণ নেওয়ার পরিবর্তে আগের ঋণের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ফলে সরকারের ব্যাংকঋণের পুরো চাপই মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর পড়েছে। বাংলাদেশ ব্যাংকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্ধারিত শিল্পাঞ্চলগুলোকে বিনিয়োগের উপযোগী করে তুলতে ভূমি উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সরকারের সহায়তায় ১০ হাজার কোটি টাকার স্বল্প সুদের তহবিল গঠনের দাবি জানিয়েছেন বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের উদ্যোক্তারা।
প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ (পিইজেডএবি) প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন এবং পর্যায়ক্রমে তা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে।
৪.৫ শতাংশ সুদে চার বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদে এই তহবিল থেকে ঋণ চেয়েছে সংগঠনটি। অর্থনৈতিক অঞ্চলগুলোর মালঠবাকি অংশ পড়ুন...












