ব্যাংকঋণে ভর করে নতুন অর্থবছর শুরু
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নতুন ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সরকারের বাজেট ঘাটতি অর্থায়নের চাহিদা মেটাতে ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরতা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। এ সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার নিট ঋণ নেওয়া হয়েছে। বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন করে ঋণ নেওয়ার পরিবর্তে আগের ঋণের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ফলে সরকারের ব্যাংকঋণের পুরো চাপই মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর পড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে নিট ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এটি বাজেটের মোট ঘাটতির প্রায় ৪৬ শতাংশ এবং গত অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৮ হাজার কোটি টাকা বেশি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুতে সরকারের আয় কম থাকে। কিন্তু ব্যয়ের খাত বন্ধ থাকে না। ফলে এ সময়ে ব্যাংক ব্যবস্থা থেকেই ঋণ নিয়ে সেটা মেটানো হয়। তবে এবার ব্যাংক ঋণের চাহিদা লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ টাকা। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ ছিল ৩ হাজার ৮৮ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরের প্রথম মাসে ব্যাংকঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসের প্রথম ১৫ দিনে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ ছিল ৩ হাজার ৯৯০ কোটি ২০ লাখ টাকা। মাসের শেষ ১৬ দিনে তা বেড়ে ৬ হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ টাকায় পৌঁছেছে। অর্থাৎ ১৬ থেকে ৩১ জুলাই সময়ে সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে নিট আরও ২ হাজার ৯৬৩ কোটি ৫৪ লাখ টাকা ঋণ নিয়েছে। সব মিলিয়ে ৩১ জুলাই শেষে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নেওয়া ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩০ কোটি ৭ লাখ টাকা। এক বছর আগে এ স্থিতি ছিল ৫ লাখ ৪৯ হাজার ৯৫০ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: যা জানালো আবহাওয়া অধিদপ্তর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বিএনপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রুমীকে আত্মসমর্পণের সময় বেধে দিলেন হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধের সুযোগে ১৩ হাজার কোটি ডলার লুফে নিল ৫১ মার্কিন প্রতিষ্ঠান
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভার-আশুলিয়ায় ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, বিভাগীয় মামলা স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধলপুর সিটি পল্লীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ, স্বস্তিতে বাসিন্দারা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলিদের তাড়ানোর দাবিতে উত্তাল থাইল্যান্ড, ভিসার মেয়াদ ১৫ দিন করার দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












