জ্বালানি সংকটে নিট খাতের ৭% কারখানা পুরোপুরি বন্ধ
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলমান জ্বালানি সংকটের কারণে দেশের ৫৫ শতাংশ নিট পোশাক কারখানার আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলো হয় তাদের ক্রয়াদেশ বাতিল করেছে, নয়তো কমিয়ে দিয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফলে বলা হয়, এই সংকটের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পণ্য পাঠাতে দেরি হচ্ছে এবং উৎপাদন খরচও বাড়ছে। ফলে জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ কারখানা ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়েছে।
জরিপে অংশ নেওয়া প্রায় ৭৮ শতাংশ কারখানা জানিয়েছে, সংকটের কারণে তাদের উৎপাদন আংশিকভাবে বন্ধ রাখতে হয়েছে এবং ৮৭ শতাংশ কারখানা নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে পারেনি। এ ছাড়া সাময়িক এ বিপত্তির কারণে প্রায় ৬০ শতাংশ কারখানাকে ক্রেতাদের মূল্যছাড় দিতে হয়েছে।
জরিপ অনুযায়ী, কারখানাগুলোর সবচেয়ে বড় সমস্যা বিদ্যুৎ ঘাটতি। প্রায় ৯০ শতাংশ কারখানা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংকটের কারণে উৎপাদন খরচও বহুগুণ বেড়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৯২ শতাংশ কারখানাকে বিকল্প জ্বালানি ব্যবহারে বাড়তি অর্থ গুনতে হয়েছে। প্রায় একই সংখ্যক কারখানা কর্মঘণ্টা নষ্ট হওয়ার কথা জানিয়েছে।
এ পরিস্থিতিতে প্রায় ৮৯ শতাংশ কারখানা জানিয়েছে, তারা ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিতে রয়েছে। আর প্রায় ৫৯ শতাংশ কারখানা ব্যাংকঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রায় ৭ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
জরিপের উপাত্ত অনুযায়ী, কারখানাগুলোতে বিদ্যুৎ সংকট সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যা ৯০ শতাংশ কারখানাকে প্রভাবিত করেছে। এর বাইরে প্রায় ৭৫ শতাংশ কারখানা গ্যাস সংকটে এবং প্রায় ১৪ শতাংশ কারখানা অন্যান্য উপকরণের সংকটে পড়েছে।
যেসব কারখানা গ্যাসের চাপসংক্রান্ত তথ্য দিয়েছে, তাদের হিসাবে স্বাভাবিক চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ গড়ে প্রায় ৭৮ শতাংশ কমে গেছে।
বিদ্যুৎ পরিস্থিতির অবনতিও ছিল আশঙ্কাজনক। কারখানাগুলোর হিসাবে আগের চেয়ে লোডশেডিং বেড়েছে প্রায় দ্বিগুণ।
এসব বিপত্তির সরাসরি প্রভাব পড়েছে উৎপাদনে। জরিপ অনুযায়ী, নিট কাপড় বোনার উৎপাদন গড়ে ৩৭ থেকে ৩৮ শতাংশ কমেছে। কাপড় রং করার উৎপাদন কমেছে ৫১ শতাংশ এবং পোশাক সেলাইয়ের উৎপাদন কমেছে ৪০ শতাংশ।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর প্রায় ৪৫ থেকে ৪৬ শতাংশ নারায়ণগঞ্জের। গাজীপুরের কারখানা ২০ শতাংশ, চট্টগ্রামের ১৮ শতাংশ, ঢাকার ১৩ শতাংশ এবং অন্যান্য এলাকার প্রায় ৩ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












