অর্থনীতির তিন খাতেই ধাক্কা, সেপ্টেম্বরে আরও কমলো গতি
, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশের অর্থনীতিতে গতি ফেরার প্রত্যাশার মধ্যেই গত সেপ্টেম্বরে সামগ্রিক অর্থনৈতিক কর্মকা- আরও মন্থর হয়েছে। শিল্প উৎপাদনে নতুন ক্রয়াদেশ ও উৎপাদন কমেছে, নির্মাণ খাত আবার সংকোচনের ধারায় ফিরেছে এবং সেবা খাতও টানা দ্বিতীয় মাসের মতো সংকোচনে রয়েছে। বিপরীতে কৃষি খাত সম্প্রসারণের ধারায় থাকলেও সেখানেও প্রবৃদ্ধির গতি কমেছে। ফলে অর্থনীতির প্রধান চারটি খাতের মধ্যে তিনটির দুর্বলতায় সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে গতি হারানোর চিত্র উঠে এসেছে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) সর্বশেষ মূল্যায়নে।
সেপ্টেম্বরে দেশের পিএমআই কমে ৪৮.৬ পয়েন্টে নেমেছে। আগস্টে এই সূচকের মান ছিল ৪৯.৯ পয়েন্ট। অর্থাৎ এক মাসের ব্যবধানে সূচক কমেছে ১.৩ পয়েন্ট। পিএমআইয়ের মান ৫০-এর নিচে থাকলে অর্থনৈতিক কর্মকা-ের সংকোচন এবং ৫০-এর ওপরে থাকলে সম্প্রসারণ বোঝায়। সেই হিসাবে, গত মাসে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকা- সংকোচনের পর্যায়ে ছিল।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত সেপ্টেম্বর মাসের পিএমআই প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এ সূচক প্রণয়ন করে।
অর্থনীতির প্রধান খাত কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবার সঙ্গে যুক্ত ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মতামতের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়। কাঁচামাল কেনা, নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কর্মসংস্থান, মজুত ও ব্যবসায়িক কার্যক্রমের মতো বিষয়গুলো এতে বিবেচনায় নেওয়া হয়।
পিএমআই জরিপে অংশ নেওয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা অর্থনৈতিক কর্মকা-ের গতি কমে যাওয়ার পেছনে কয়েকটি বড় উদ্বেগের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কাঁচামাল ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়া, ভোক্তাদের দুর্বল ক্রয়ক্ষমতা, বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি এবং ব্যাংকঋণ পেতে সীমাবদ্ধতা।
ব্যবসায়ীদের মতে, উৎপাদন ও পরিচালন ব্যয় বাড়লেও ভোক্তাদের ক্রয়ক্ষমতা দুর্বল থাকায় পণ্যের চাহিদা বাড়ানো কঠিন হচ্ছে। একইসঙ্গে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং অর্থায়নের সীমাবদ্ধতা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় বাধা তৈরি করছে।
সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমের পরিকল্পনা করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন জরিপে অংশ নেওয়া উদ্যোক্তারা। জ্বালানি ও অন্যান্য ব্যয়ের চাপ অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে তাদের আশঙ্কা।
তবে কিছু প্রতিষ্ঠান নিশ্চিত ক্রয়াদেশ, নির্ভরযোগ্য ক্রেতা এবং আসন্ন শীতকাল ও ব্যবসার মৌসুমে চাহিদা বাড়ার সম্ভাবনা থেকে আগামী মাসগুলোতে কার্যক্রম উন্নতির আশা করছে। ব্যবসায়ীদের এই প্রত্যাশা বাস্তবে কতটা প্রতিফলিত হবে, তা নির্ভর করবে অভ্যন্তরীণ চাহিদা, জ্বালানি সরবরাহ এবং ব্যবসার ব্যয় পরিস্থিতির ওপর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












