নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে অভিযান চালিয়ে ৫৮ জন চিহ্নিত চাঁদাবাজসহ ১৫২ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার।
তিনি বলেন, গত জুমুয়াবার (১ মে) থেকে আমরা রাজধানীজুড়ে অভিযান শুরু করি। অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অপরাধীদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্রের প্রদর্শন, অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ বৃদ্ধি পাওয়ায় ড বাকি অংশ পড়ুন...
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। গত জুমুয়াবার জুমার নামাজের পর রাজধানী ঢাকার মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে এক বিশাল সমাবেশে তারা এই দাবি জানান। সমাবেশে আলোচকগণ মোট ৭টি দাবি পেশ করেন। দাবিগুলো হলো-
১. আমেরিকার সাথে ইউনুস সরকারের করা গোপনীয় বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। উচ্চমূল্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ কেনা যাবে না। আমেরিকা থেকে ৩.৭ বিলিয়ন ডলার দিয়ে বোয়িং কেনা হচ্ছে, অথচ ১.৬ বিলিয়ন ডলার বাজেট ঘাটতি মেটাতে এডিবি-জাইকা থ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের মিজোরাম রাজ্যে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের রাজধানী আইজলসহ পাঁচটি জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট পাঁচ জেলার প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রশাসন জানিয়েছে, টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধস, কাদাপ্রবাহ, পাথর ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, গত দুইদিনে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টর্নেডোর আঘাতে ওহাইওর লোগান শহরে প্রাণ গেছে তিনজনের। এ ছাড়া বিভিন্ন শহরে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
ধ্বংসাবশেষ ও বিদ্যুতের লাইন নিচে পড়ে থাকায় স্থানীয় সময় জুমুয়াবারও এলাকাগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলো।
টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হওয়া যুক্তরাষ্ট্রের কয়েক স্থানের ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায় ঝড়ের তীব্রতা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানলে ওহাইওর লোগান কাউন্টি, কেন্টাকি ও ইন্ড বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।
পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ২২ এপ্রিল সন্ধ্যায় রুবেল মিয়া স্ত্রী জেসমিন বেগমকে ফিরিয়ে আনতে শ^শুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর তার স্ত্রী জেসমিন বেগম, শ্যাল বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত জুমুয়াবার ২৪ এপ্রিল জুমার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। কমিটি গঠন নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, মসজিদটির কমিটি গঠনকে ঘিরে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। জামাত সমর্থিত বর্তমান সভাপতি বানেছ তালুকদার এবং বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর আউ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রায় ১৫ ঘণ্টা উৎপাদনে থাকার পর আবার বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বয়লারের টিউব ফেটে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এর আগে বুধবার রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। এত বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ঢ়ুকে ভাঙচুর ও শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর ঘটনায় দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল জুমুয়াবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বিরোধী দলকে মতপ্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখারও আহ্বান জানিয়েছেন।
গতকাল জুমুয়াবার নিজের অনলাইন পেজে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এ আহ্বান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সত্যতা যাচাই করা জর বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
গতকাল জুমুয়াবার যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে মাজদার হোসেনের উদাহরণ দেওয়া হচ্ছে। মাজাদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।
বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে মন্তব্য করে আইনমন বাকি অংশ পড়ুন...












