মসজিদ কমিটি গঠন নিয়ে জামাত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত জুমুয়াবার ২৪ এপ্রিল জুমার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। কমিটি গঠন নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, মসজিদটির কমিটি গঠনকে ঘিরে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। জামাত সমর্থিত বর্তমান সভাপতি বানেছ তালুকদার এবং বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর আউলিয়া শেখের অনুসারীদের মধ্যে জুমার নামাজের পর আলোচনা চলাকালে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
সাবেক কাউন্সিলর আউলিয়া শেখের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে গঠিত কমিটি নিয়ে গ্রামে একাধিক গোষ্ঠীর মধ্যে মতভেদ রয়েছে। একটি পক্ষ সীমিত গোষ্ঠী নিয়ে কমিটি করতে চাইলেও অন্য পক্ষ পুরো গ্রামের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল। এ বিরোধ থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয়দের মতে, মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ নতুন নয়। এর আগে বিভিন্ন সময় এমন উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ ঘটনায়ও দ্রুত পুলিশি তৎপরতায় বড় ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভালো কোম্পানি শেয়ারবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে -অর্থমন্ত্রী
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে -শিক্ষামন্ত্রী
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসছে বৃষ্টি বলয় ঝুমুল, ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির শঙ্কা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল নারীর
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সিভিল সার্জনসহ তিনজন প্রত্যাহার
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে -ফখরুল
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের মূল্য বাড়ানোর সুযোগ নেই -বস্ত্র ও পাট মন্ত্রী
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছে, দাবি ইরানের
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এই সরকারও মানবতাবিরোধী অপরাধে জড়ালে, কেন বিচার হবে না?’
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে -সড়ক পরিবহনমন্ত্রী
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে -নাহিদ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাওরে কৃষকের ওপর নতুন ‘জুলুম’, ৪৫ কেজিতে ধানের মণ!
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)