নিজস্ব সংবাদদাতা:
সরকারি অর্থায়ন ও চীনের এক্সিম ব্যাংকের ঋণে রাজশাহী নগরীর বাসিন্দাদের জন্য দৈনিক ২০ কোটি লিটার পানি শোধন প্রকল্পের অগ্রগতি আট বছরে অর্ধেকের কম।
পদ্মা নদী থেকে পানি উত্তোলন ও পরিশোধন করে নগরবাসীর ঘরে সরবরাহ করার লক্ষ্যে প্রকল্পটি নেয়া হয়। ঋণ জটিলতা, অর্থছাড় সংকট, অসম্পূর্ণ ফিজিবিলিটি স্টাডি ও প্রশাসনিক জটিলতায় প্রথম চার বছর কাজই শুরু করতে পারেনি রাজশাহী ওয়াসা। চার বছরের প্রকল্প দ্বিতীয় মেয়াদে আরো চার বছর শেষ হলেও অগ্রগতি মাত্র ৪৩.৩০ শতাংশ। প্রকল্পের অগ্রগতির হালনাগাদ সূত্রে বিষয়টি জানা গেছে।
প্রকল্প সূ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আমলাতান্ত্রিক জটিলতার কারণে জ্বালানি তেলের এমন সংকট তৈরি করা হচ্ছে মন্তব্য করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তারা মনে করছে, নতুন সরকারকে বিব্রত করার জন্য আমলারা জ্বালানি তেলের এমন অব্যবস্থাপনা করছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি তেলের ঘাটতি নেই।
দেশে এখন পর্যাপ্ত তেল রয়েছে। বাকি অংশ পড়ুন...
আতর ভেষজ উৎস থেকে উৎপাদিত সুগন্ধী। আতর শব্দটি ফারসি শব্দ ‘ইতির’ থেকে এসেছে যার অর্থ সুগন্ধী। বিভিন্ন গাছপালা এবং ফুলের নির্যাস থেকে বিভিন্ন তেলের সাথে মিশিয়ে আতর তৈরী করা হত। বর্তমানে আতর শিল্পেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আতর শিল্পের মূল নিয়ামক হচ্ছে আগর। আগর গাছ থেকে তৈরি হয় মূল্যবান আতর। এক কেজি আগর তেলের মূল্য কয়েক লাখ টাকা। আতর শিল্পেও বাংলাদেশে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে কেন্দ্র করে বাংলাদেশে গড়ে উঠেছে আতর শিল্প। সেখানে আগর চাষের পাশাপাশি ২০০টির মতো ছোট-বড় কারখানা রয়েছে। ভারত, সিঙ্গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ঘিরে শুরু হওয়া যুদ্ধ পাকিস্তানকে একটি জটিল কূটনৈতিক অবস্থার সামনে দাঁড় করিয়েছে। একদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ও সম্পর্ক, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি। এই দুই বাস্তবতার মাঝে ভারসাম্য রক্ষা করাই এখন ইসলামাবাদের বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
পাকিস্তানের সঙ্গে ইরানের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। একই সঙ্গে সৌদি আরবসহ উপসাগরীয় বিভিন্ন দেশে পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করেন। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়লে তার প্রভাব সরাসরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. ইশরাক হোসেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দিয়েছেন তিনি। ভোটদান শেষে ইশরাক হোসেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
তবে টিকাটুলির অভয় দাস লেনের কেন্দ্র শহীদ নবী স্কুল পরিদর্শনে এসে ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, এই কেন্দ্রে একটি ঘটনা ঘটেছে। এখানে একজনের ভোট আরেকজন দিয়ে গেছে। যদিও প্রিসাইডিং অফিসার অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি দেখেছেন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছুটা শুল্ক কমানোর সুবিধা পাওয়ার অজুহাতে একটি বড় ও বিতর্কিত বাণিজ্য চুক্তিতে সই করেছে ইউনূসের সরকার। তবে শুধু শুল্ক কমানোই নয়, এই চুক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত শর্তও যুক্ত হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি সই হওয়া ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ শুধু শুল্ক কমানোর চুক্তি নয়। এর মাধ্যমে এমন বাধ্যবাধকতা তৈরি হয়েছে, যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও ডিজিটাল খাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে।
চুক্তিতে বলা হয়েছে, ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ভয়াবহ গ্যাস সংকট ঠেকাতে যখন কূপ প্রকল্প দ্রুত অনুমোদন জরুরি, তখন উল্টো দীর্ঘ সূত্রতা বাড়বে সরকারের পদক্ষেপে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) অনুমোদন বাধ্যতামূলক করায় এমন শঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের এটি দ্বিতীয় নেতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সরকারের শুরুর দিকে তৃতীয়পক্ষের মাধ্যমে প্রাকসমীক্ষার বিধিনিষেধ বহাল রাখা প্রথম অন্তরায় হিসেবে চিহ্নিত হবে।
অর্থায়ন জটিলতায় প্রকল্প বাস্তবায়ন যখন বিলম্বিত হচ্ছিল, তখন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দীর্ঘ নাটকিয়তা আর শেষ মুহূর্তের আলোচনার পর মার্কিন সিনেটে একটি তহবিল চুক্তি অনুমোদিত হলেও কারিগরি জটিলতায় যুক্তরাষ্ট্রে আবারও আংশিক সরকারি শাটডাউন শুরু হয়েছে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত ৩০ জানুয়ারি দিবাগত রাত থেকে এই অচলাবস্থা কার্যকর হয়।
সিনেটে চুক্তিটি পাশ হলেও প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বর্তমানে অধিবেশনে না থাকায় বিলটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে, যার ফলে তহবিলের এই সাময়িক শূন্যতা তৈরি হয়েছে।
ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের মধ্যে হওয়া এই সমঝোতা অনুযায়ী বেশিরভাগ সরকারি সংস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে জ্বালানি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দিনে দিনে কমছে দেশীয় উৎপাদন। ফলে এ খাতে আমদানি-নির্ভরতা বেড়েই চলছে। সরকার নতুন কূপ খনন এবং পুরোনো কূপ সংস্কারের (ওয়ার্কওভার) কিছু উদ্যোগ নিলেও তাতে উৎপাদন হ্রাস ঠেকানো যাচ্ছে না। এতে জরুরি শিল্প খাত যেমন ভুগছে, তেমনি চরম হয়রানির শিকার হচ্ছেন গৃহস্থালি গ্রাহকেরাও। মাসে মাসে বাধ্যতামূলক টাকা দিয়েও মিলছে না রান্নার গ্যাস। চড়া দামে কিনতে হচ্ছে খোলাবাজারের সিলিন্ডার।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে সুন্দলপুর, শ্রীকাইল, রূ বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে নতুন এক মাইলফলক অর্জন করেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে হালিশহর আনন্দ বাজার ল্যান্ডফিল্ডে “গ্যাস কূপের টেস্ট বোরিং” উদ্বোধন করেন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভেনেজুয়েলার তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরাসরি দেশে না পাঠিয়ে কাতারের ব্যাংকে জমা রাখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্লেষকদের মতে, পাওনাদারদের হাত থেকে অর্থ রক্ষা এবং ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই ‘অফশোর’ ব্যাংকিংয়ের পথ বেছে নিয়েছে হোয়াইট হাউস।
কেন কাতারের ব্যাংক?
দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা ভেনেজুয়েলা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে কার্যত বিচ্ছিন্ন। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার তেলের অর্থ য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে এখনই গ্যাসের ভয়াবহ সংকট বিরাজ করছে। চাহিদার অর্ধেকও সরবরাহ দেওয়া যাচ্ছে না। প্রতি দিনেই ২০ থেকে ৩০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন কমে যাচ্ছে। সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে ২০২৬ সালের শেষ ও ২০২৭ সালের দিকে বিপর্যয়ের শঙ্কা দেখছেন অনেকেই।
এক সময় দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও ৮ জানুয়ারি ১৭৪৬ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।
পেট্রোবাংলার একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ২০২৫ সালে দেশীয় গ্যাসের উৎপাদন কমেছে ২৪৮ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে নতুন ক বাকি অংশ পড়ুন...












