মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ভয়াবহতা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, বিকাল ৪:৪০ আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, রাত ১০:২২

নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছুটা শুল্ক কমানোর সুবিধা পাওয়ার অজুহাতে একটি বড় ও বিতর্কিত বাণিজ্য চুক্তিতে সই করেছে ইউনূসের সরকার। তবে শুধু শুল্ক কমানোই নয়, এই চুক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত শর্তও যুক্ত হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি সই হওয়া ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ শুধু শুল্ক কমানোর চুক্তি নয়। এর মাধ্যমে এমন বাধ্যবাধকতা তৈরি হয়েছে, যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও ডিজিটাল খাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে।
চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা করবে।’ একই সঙ্গে ‘কিছু নির্দিষ্ট দেশ’ থেকে কেনাকাটা কমাতে হবে, যা আসলে চীনের দিকেই ইঙ্গিত করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও প্রতিশ্রুতি দিয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য আরও ‘সহজ ও বিস্তৃত’ করবে।
দক্ষিণ এশিয়ায় এই ধরনের চুক্তি এটিই প্রথম। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, এই চুক্তির মাধ্যমে বাজার আরও উন্মুক্ত হবে, বাণিজ্য প্রতিবন্ধকতা কমবে এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) তাদের ওয়েবসাইটে ৩২ পৃষ্ঠার চুক্তিপত্র প্রকাশ করেছে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না, যাদের যুক্তরাষ্ট্র তার ‘স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ’ মনে করে।
শুধু আগে থেকে চালু থাকা চুল্লির ক্ষেত্রে, যদি অন্য কোনো বিকল্প সরবরাহকারী না থাকে, তখন সীমিত ছাড় পাওয়া যাবে। ফলে ভবিষ্যতে রাশিয়া বা চীনের সঙ্গে পারমাণবিক খাতে কাজ করা প্রায় বন্ধ হয়ে যেতে পারে।
চুক্তির ৪.৩ অনুচ্ছেদে আরও বলা হয়েছে, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো ‘নন-মার্কেট দেশ’ (যুক্তরাষ্ট্রেরে সংজ্ঞায় চীন ও রাশিয়া)-এর সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারবে।
চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয়,তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে ‘পরিপূরক বিধিনিষেধ’ গ্রহণ করতে হবে। অর্থাৎ, বড় শক্তিগুলোর দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে কার্যত একই অবস্থানে দাঁড়াতে হবে।
চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে। প্রায় আড়াই হাজার বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত বা বিশেষ সুবিধায় যুক্তরাষ্ট্রের বাজারে ঢ়ুকতে পারবে।
অন্যদিকে বাংলাদেশ প্রায় ৪ হাজার ৪০০টি মার্কিন পণ্যের জন্য একই সুবিধা দেবে। এর মধ্যে আছে রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, গাড়ি ও যন্ত্রাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্য, গরুর গোশত, পোলট্রি, বাদাম ও ফল।
তবে চুক্তিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রাসহ এক ধরনের ‘নিয়ন্ত্রিত বাণিজ্য’ ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ আগামী ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি, বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে রাজি হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে। ফলে প্রতিদ্বন্দ্বী ইউরোপের এয়ারবাসের বদলে মার্কিন কোম্পানিই অগ্রাধিকার পাবে। কৃষিখাতে বাংলাদেশ অন্তত ৩.৫ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য, যেমন গম ও সয়াবিনের মতো পণ্য আমদানি করবে।
বাণিজ্যের অস্ত্রায়ন:
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) েিফলো মোস্তাফিজুর রহমান বলেছেন, এই চুক্তিতে এমন অনেক শর্ত আছে যা বাংলাদেশের নীতিগত স্বাধীনতা সীমিত করবে।
বিশেষ করে প্রতিরক্ষা খাতে কেনাকাটার ক্ষেত্রে সমস্যা হবে, কারণ বাংলাদেশ নিজের মতো করে সরঞ্জাম বা সরবরাহকারী বেছে নিতে পারবে না।
তার ভাষায়, এটি বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চাপিয়ে দেওয়া একটি চুক্তি। তিনি মনে করেন, শুরুতে অন্যায়ভাবে বাড়তি শুল্ক বসানো হয়েছিল, আর এখন তা কমানোর শর্ত হিসেবে নানা বাধ্যবাধকতা জুড়ে দেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে অনেক মার্কিন পণ্যে শূন্য শুল্ক দিতে হবে। কিছু পণ্যে পাঁচ ও দশ বছরের মধ্যে ধাপে ধাপে শুল্ক কমাতে হবে। চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক কমানো শুরু হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আর মাত্র দুদিন বাকি ছিল। তাহলে এত তাড়াহুড়ো করে কেন এমন একটি চুক্তি সই করা হলো, যা বাস্তবায়ন করবে পরের নির্বাচিত সরকার? যুক্তরাষ্ট্রকে কি কয়েক দিন অপেক্ষা করতে বলা যেত না, যাতে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার চুক্তিটি পর্যালোচনা ও চূড়ান্ত করতে পারে?
চুক্তির আরেকটি সিদ্ধান্ত, বাংলাদেশকে ধর্মঘটের ওপর থাকা বিধিনিষেধ তুলে নিতে হবে। ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করলে জরিমানা বাড়াতে হবে। দুই বছরের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোকে (ইপিজেড) (পোশাক শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ) সাধারণ শ্রম আইনের আওতায় আনতে হবে। এতে ইপিজেডের বিশেষ সুবিধা শেষ হয়ে যাবে।
বাংলাদেশকে বন্দর, টার্মিনাল ও জাহাজ পরিচালনায় এমন ‘ডিজিটাল লজিস্টিকস প্ল্যাটফর্ম’ ব্যবহার করতে হবে, যা সাইবার নিরাপদ এবং এমন বিশেষভাবে তৈরি হবে যাতে ‘অন্য বিদেশি সরকার’ এসব তথ্য না পায়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের রপ্তানি প্রশাসন বিধিমালার (ইএআর) আওতায় থাকা মার্কিন পণ্য যেন অনুমতি ছাড়া অন্য দেশে রপ্তানি, পুনঃরপ্তানি বা দেশের ভেতরে স্থানান্তর না হয়, তা নিশ্চিত করতে বাংলাদেশকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যের কাস্টমস লেনদেন সংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘স্ক্রিন ও শেয়ার’ করতে হবে, যাতে যুক্তরাষ্ট্র ‘সন্দেহজনক লেনদেন’ শনাক্ত করতে পারে। অর্থাৎ বাংলাদেশের বাণিজ্য প্রবাহের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির সুযোগ তৈরি হবে।
দক্ষিণ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, এই চুক্তিতে উদ্বেগের মতো অনেক বিষয় আছে। সরকারের শেষ সময়ে এমন চুক্তি সই করা বিতর্কিত। নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা যেত।
তার মতে, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের ওপর বেশি শর্ত চাপানো হয়েছে। সামান্য শুল্ক ছাড়ের বিনিময়ে এত বড় মূল্য দেওয়া যৌক্তিক হলো কি না, সেটি প্রশ্নের বিষয়।
তিনি বিশেষ করে ১৪টি বোয়িং বিমান কেনার পরিকল্পনার প্রসঙ্গ তুলে বলেন, এতে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি প্রভাব কী হবে, তা ভাবতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় ঋণ ইতোমধ্যেই বেড়েছে। এখন যদি বোয়িং বিমান কেনার জন্য আরও ঋণ নিতে হয় এবং সে অনুযায়ী বাণিজ্যিক সুবিধা না পাওয়া যায়, তাহলে অর্থনৈতিক চাপ বাড়বে। তাই এসব সিদ্ধান্ত ভালোভাবে হিসাব করে নেওয়া দরকার।
তার মতে, এই চুক্তি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা বা নীতিগত স্বাধীনতা সুরক্ষিত করতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন, এটি বৈশি^ক বাণিজ্য নিয়মের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। তার মতে, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বাভাবিক মুক্ত বাণিজ্য চুক্তি করা উচিত ছিল।
তিনি বলেন, রপ্তানিতে কিছু শুল্ক কমলেও এর মূল্য অনেক বেশি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই চুক্তির কারণে ভবিষ্যতে বাংলাদেশ নানা চাপের মুখে পড়তে পারে।
তিনি আরও সতর্ক করেন, এ ধরনের চুক্তি একটি ঝুঁকিপূর্ণ ভূরাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করছে। ভবিষ্যতে অন্য দেশও যদি একইভাবে চাপ দিয়ে সুবিধা নিতে চায়, তাহলে তা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
অশুল্ক বাধা:
চুক্তিতে বাংলাদেশের বিভিন্ন অশুল্ক বাধা কমানোর কথাও উল্লেখ রয়েছে।
আগে যুক্তরাষ্ট্রের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ বাংলাদেশে আনতে সময় ও খরচ বেশি হতো। কারণ যুক্তরাষ্ট্রে অনুমোদিত হলেও এখানে আবার পরীক্ষা ও বিপণন অনুমোদন নিতে হতো।
এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদন সরাসরি মেনে নেবে। ফলে মার্কিন চিকিৎসা পণ্যের জন্য আলাদা পরীক্ষা বা অনুমোদন লাগবে না, সরাসরি বাজারে আসতে পারবে।
চুক্তিতে সরাসরি না থাকলেও ৩.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য (যার মধ্যে তুলা আছে) আমদানির প্রতিশ্রুতির সঙ্গে পুরোনো ‘ডাবল ফিউমিগেশন’ শর্ত তুলে নেওয়ার বিষয়টি জড়িত। আগে মার্কিন তুলা দেশে আসার পর আবার পোকা মারার রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো।
এখন নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার অঙ্গীকার করার মাধ্যমে বাংলাদেশ মূলত মার্কিন কৃষিপণ্যের আমদানি প্রক্রিয়া সহজ করছে এবং আগে যে প্রশাসনিক জটিলতায় এসব আমদানি বাধাগ্রস্ত হতো, তা দূর করছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১১ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৪ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৪ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৪ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৪ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৪ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৪ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৪ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৫ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৫ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৫ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৬ ঘণ্টা আগে