বড় সংকটের দিকেই দেশের গ্যাস খাত -ভোলার গ্যাস সংযুক্ত করা ছাড়া বিকল্প নেই
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে এখনই গ্যাসের ভয়াবহ সংকট বিরাজ করছে। চাহিদার অর্ধেকও সরবরাহ দেওয়া যাচ্ছে না। প্রতি দিনেই ২০ থেকে ৩০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন কমে যাচ্ছে। সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে ২০২৬ সালের শেষ ও ২০২৭ সালের দিকে বিপর্যয়ের শঙ্কা দেখছেন অনেকেই।
এক সময় দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও ৮ জানুয়ারি ১৭৪৬ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।
পেট্রোবাংলার একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ২০২৫ সালে দেশীয় গ্যাসের উৎপাদন কমেছে ২৪৮ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে নতুন করে যুক্ত হয়েছে ১৬০ মিলিয়ন ঘনফুট। ২০২৬ সালে আরও ১৫০ মিলিয়নের মতো কমে যাবে। বেশকিছু কূপ খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এগুলো সফলভাবে করা গেলে যোগ-বিয়োগ করে ১৭০০ মিলিয়ন পাওয়ার আশা করছি। তবে ২০২৮ সালের দিকে বিবিয়ানার উৎপাদনে ব্যাপক ধ্বস নামতে পারে। ধ্বস সামাল দেওয়ার জন্য খুব বেশি বিকল্প আমাদের হাতে নেই।
দীর্ঘদিন ধরে গ্যাস উৎপাদনের সঙ্গে যুক্ত পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন ও অনুসন্ধান জোরদার করার পাশাপাশি দ্রুততার সঙ্গে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন নির্মাণ এবং আরেকটি এফএসআরইউ স্থাপন খুব জরুরি। ইতোমধ্যেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে সমুহ বিপদের শঙ্কা রয়েছে।
ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন কাজে ৫ বছরের ধাক্কা। একইভাবে এলএনজি টার্মিনালের করতে প্রয়োজন হবে ৮০ মাসের বেশি। সংক্ষিপ্ত পথ এফএসআরইউ করতে গেলেও দরপত্র চুড়ান্তের পর কমপক্ষে ১৮ মাস লাগবে। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত এলএনজি আমদানি বাড়ানোর কোন পথ খোলা নেই, দামের ইস্যু বাদ দিলেও।
এই যখন পরিস্থিতি তখন শুধু এফএসআরইউ কিংবা এলএনজি টার্মিনাল হলেই আমদানি ইচ্ছামতো বাড়ানোর সুযোগ নেই। বর্তমানে দু’টি এফএসআরইউ দিয়ে ১১০০ মিলিয়ন আমদানি করা হচ্ছে, বাড়তি ৩০০ মিলিয়ন গ্যাস আমদানি করার সুযোগ রয়েছে।
এলএনজি আমদানি বাড়াতে গেলে মহেশখালী থেকে বাখরাবাদ পর্যন্ত নতুন পাইপলাইন স্থাপন করতে হবে। ওই প্রকল্পের জন্য ২৪ হাজার কোটি টাকার খরচ প্রাক্কলন করা হয়েছে। সেটিও অনেক সময় সাপেক্ষ এবং অর্থায়ন জটিলতায় রয়েছে।
এফএসআরইউ, পাইপলাইন, এলএনজি টার্মিনাল প্রকল্প নিয়ে কিছু উদ্যোগ দেখা গেলেও অর্থায়ন নিশ্চিত না হওয়ায় দৃশ্যমান অগ্রগতি করতে পারেনি অন্তবর্তীকালীন সরকার। যে কারণে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরপরেই মহা চ্যালেঞ্জের মূখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুধু আমদানির অবকাঠামোগত সীমাবদ্ধতা নয়, এলএনজি চড়া দামও বড় বাঁধা হিসেবে সামনে আসবে। ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় উৎস থেকে মোট গ্যাসের গড় মূল্য পড়েছে ৩.৩৯ টাকা। আমদানিকৃত গ্যাসের গড়মূল্য পড়েছে ৬৮.৭১ টাকার মতো। মাত্র ২৭ শতাংশ গ্যাস আমদানির পর ৩.৩৯ টাকা দরের গ্যাসের দাম গিয়ে ঠেকেছে ২৪.৮২ টাকায়। বিপুল পরিমাণ ভর্তুকি দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না, লোকসান বাড়ছে পেট্রোবাংলার।
প্রাথমিক জ্বালানি বিশেষজ্ঞ মকবুল ই-এলাহী চৌধুরীর বলেছেন, দীর্ঘদিনের পুঁঞ্জিভূত ঢিলেমির কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে যথাযথ মনোযোগ না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ ছাড়া জীবন অচল, আর বিদ্যুৎ দিতে গেলে জ্বালানি লাগবেই।কিন্তু এলএনজি আমদানি করে কোনভাবেই সামাল দেওয়া সম্ভব না। পুরাতন কূপের সংস্কার করে উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।
বাপেক্সের সাবেক এমডি আমজাদ হোসেন বলেন, আমি মনে করি ভোলা থেকে পাইপ লাইন করার উদ্যোগ নেওয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












