পদ্মা থেকে এনে ওয়াসার পানি শোধন:
চীন সময়মতো অর্থ না দেয়ায় প্রকল্পের অর্ধেক কাজও হয়নি
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি অর্থায়ন ও চীনের এক্সিম ব্যাংকের ঋণে রাজশাহী নগরীর বাসিন্দাদের জন্য দৈনিক ২০ কোটি লিটার পানি শোধন প্রকল্পের অগ্রগতি আট বছরে অর্ধেকের কম।
পদ্মা নদী থেকে পানি উত্তোলন ও পরিশোধন করে নগরবাসীর ঘরে সরবরাহ করার লক্ষ্যে প্রকল্পটি নেয়া হয়। ঋণ জটিলতা, অর্থছাড় সংকট, অসম্পূর্ণ ফিজিবিলিটি স্টাডি ও প্রশাসনিক জটিলতায় প্রথম চার বছর কাজই শুরু করতে পারেনি রাজশাহী ওয়াসা। চার বছরের প্রকল্প দ্বিতীয় মেয়াদে আরো চার বছর শেষ হলেও অগ্রগতি মাত্র ৪৩.৩০ শতাংশ। প্রকল্পের অগ্রগতির হালনাগাদ সূত্রে বিষয়টি জানা গেছে।
প্রকল্প সূত্রে জানা যায়, রাজশাহী নগরীর বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ২০১৮ সালের অক্টোবরে তৎকালীন আওয়ামী লীগ সরকার ৪ হাজার ৬২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থিত পানি শোধনাগার নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেয়। চীন সরকারের আর্থিক সহায়তায় জিটুজি ভিত্তিতে প্রকল্পটি অনুমোদন দিলেও শুরুতে ঋণের অর্থছাড় নিয়ে তৈরি হয় জটিলতা। ২০১৮ সালে প্রকল্প অনুমোদন পেলেও অজ্ঞাত কারণে তিন বছর পর ২০২১ সালের মার্চে চীনের হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে রাজশাহী ওয়াসার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চীনা কোম্পানি ২ হাজার ৩১৩ কোটি টাকা অর্থায়ন করবে। বাকি ১ হাজার ৭৪৮ কোটি টাকা সংস্থান করবে বাংলাদেশ সরকার।
প্রকল্পের কার্যক্রমে বলা হয়েছে, রাজশাহীর গোদাগাড়ীর পদ্মার সারাংপুর পয়েন্টে পানি শোধনাগার নির্মিত হচ্ছে। পদ্মা থেকে পানি তুলে পরিশোধনের পর গোদাগাড়ী থেকে ২৭ কিলোমিটার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা পর্যন্ত পানি আনা হবে। প্রকল্পের আওতায় নতুন ৪৯ কিলোমিটার প্রাইমারি ও সেকেন্ডারি লাইনের মাধ্যমে নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ করার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দৈনিক ২০ কোটি লিটার পানি শোধন করা সম্ভব। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে পুরো অঞ্চলের পানি সরবরাহ শতভাগ কাভারেজের আওতায় আসবে।
সংস্থাটির প্রধান প্রকৌশলী পারভেজ মাহমুদ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘কিছু সংকটের কারণে প্রকল্পের কাজ শুরু হতে অনেক সময় লেগেছে। ২০১৮ সালের প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩-এ এসে। সরকারি অর্থায়ন সংস্থান থাকলেও সে সময়ে ঋণের প্রতিশ্রুতি দেয়া চীনের এক্সিম ব্যাংক অর্থছাড় সময়মতো করেনি। সেজন্য সময়টা লেগেছে। পরে পাইপলাইন নিয়ে যাওয়ার জায়গায় উচ্ছেদ করতে সময় লেগেছে। প্রশাসনিক কিছু জটিলতা তো থাকেই। এখন আমাদের আর্থিক অগ্রগতি ৪৩ শতাংশের বেশি। শুরুতে কাজের অগ্রগতি কম থাকলেও এখন বেড়েছে। আমাদের হাতে আরো ১৬ মাস সময় আছে। আশা করছি শেষ করতে পারব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












