নোয়াখালী সংবাদদাতা:
সংকটের সময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সদ্য আবিষ্কৃত 'সুন্দলপুর সাউথ-১' দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রামপুর ইউনিয়নে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) গ্যাসক্ষেত্রটি পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কূপটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ২০ বছর পর্যন্ত এখান থেকে গ্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিস্টেমে গ্যাস অপচয় বা 'সিস্টেম লস' বিগত চার বছরে প্রায় পাঁচগুণেরও বেশি বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় শতাংশে পৌঁছেছে। এতে করে রাষ্ট্রায়ত্ত এই বৃহৎ গ্যাস পরিবেশক প্রতিষ্ঠানটির কোটি কোটি টাকা অপচয় হচ্ছে।।
তিতাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, দেশের সবচেয়ে বড় এই গ্যাস বিতরণকারী সংস্থাটি ২০২৫-২৬ অর্থবছরে ২,৭১৯ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২,৪২২ কোটি টাকার সিস্টেম লসের সম্মুখীন হয়েছে। এর ফলে গত দুই অর্থবছরে তিতাসের পুঞ্জীভূত ক্ষতির পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে সার উৎপাদন বাড়াতে ভোলা, চট্টগ্রাম ও নরসিংদীতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব কারখানার মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি এবং নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) উৎপাদনের লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে সার উৎপাদনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো, কৃষি খাতে সারের সরবরাহ জোরদার এবং নতুন কর্মসংস্থান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন ও ওয়ার্কওভারের একটি রোডম্যাপ তৈরি করেছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশীয় উৎস থেকে দৈনিক ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, কর্মসূচিটি দুই পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের কাজ চলবে ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত।
পরিকল্পনা কমিশনের আরেক কর্মকর্তা জানান, মোট à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গ্যাস সরবরাহ বন্ধের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।
এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থঠবাকি অংশ পড়ুন...
নোয়াখালীতে মিলেছে প্রায় ১০০ বিলিয়ন
ঘনফুট গ্যাসের বিশাল মজুদ।
বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। এখানে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কূপে ড্রিলিং শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। গ্যাসের পরিমাণ নিশ্চিত হতে ডিএসটি পরীক্ষা করা হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট করে গ্যাস পাওয়া যাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে নতুন অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভূগর্ভস্থ এই জ্বালানি অনুসন্ধানের উদ্যোগ সফল হলে ঢাকার শিল্প ও আবাসিক খাতের সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
পেট্রোবাংলার সাম্প্রতিক এক নথির তথ্যানুযায়ী, আগামী অর্থবছরে ‘মানিকগঞ্জ-১’ নামের এই অনুসন্ধান কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ এগিয়ে নিতে প্রণয়ন করা হচ্ছে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সাত মাসে দ্রুত গতিতে ৩২টি কূপের খননকাজ সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে দৈনিক প্রায় ১৪৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
২০৩১ সালের মধ্যে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ২০৩১-৩৫ মেয়াদে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনাও রয়েছে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতার চাপও কমানো সম্ভব হবে।
পেট্রোবাংলার হিসাবে, লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতোমধ্ঠবাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
মাদারগঞ্জে দেশের ৩০তম গ্যাসক্ষেত্র ‘জামালপুর-১’ এ গ্যাসের সন্ধান মিলেছে। এবার একই প্রকল্পের আওতায় আরও দুটি নতুন অনুসন্ধান কূপ খননের জোরালো প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
নতুন কূপ দুটি খননের জন্য এরইমধ্যে সিভিল ওয়ার্ক ও স্থান নির্ধারণের কাজ শেষ করে সরকারের উচ্চপর্যায়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেন বাপেক্সের ফিল্ড ইনচার্জ বাইজিদ হোসেন। নতুন এই দুটি কূপেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সেনবাগে আবিষ্কৃত নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে এই জ্বালানির সন্ধান মেলে।
মঙ্গলবার বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থানের বিষয়টি নিশ্চিত করে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সংস্থাটি গত ২৮ জুলাই এই কূপটির খনন কার্যক্রম শুরু করেছিল।
প্রকল্পের কারিগরি তথ্যে উল্লেখ করা হয়েছে, ডিরেকশ বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘শাহজাদপুর-সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে ডিএসটি টেস্ট এর কাজ। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (৬ অক্টোবর) বিকেলে কুপটিতে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (ব বাকি অংশ পড়ুন...












