SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%গুদামে%' OR titleBn LIKE '%গুদামে%' OR descriptionEn LIKE '%গুদামে%' OR descriptionBn LIKE '%গুদামে%' OR slug LIKE '%গুদামে%' OR metaTag LIKE '%গুদামে%' OR metaDescription LIKE '%গুদামে%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
গুদামে সার আছে। সরকারি বরাদ্দ আছে। বাজারেও মজুদের হিসাব আছে। কিন্তু আমনের ভরা মৌসুমে জমিতে সার দিতে গিয়ে কৃষককে ঘুরতে হচ্ছে দোকান থেকে দোকানে। কোথাও বলা হচ্ছে ‘সার নেই’, কোথাও মিলছে সীমিত পরিমাণে। কোথাওবা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকায় সার কিনতে হচ্ছে। সরকারি হিসাব আর মাঠের বাস্তবতার এই বৈপরীত্য খুলনা বিভাগের সার ব্যবস্থাপনায় বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। খুলনায় চলতি মাসে দুই হাজার টন ইউরিয়ার বরাদ্দ করা হয়েছে। তবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডিলাররা উত্তোলন করেছেন ২৩৯ টন। যশোরে টিএসপি সার বিক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বরাদ্দ বাড়লেও দেশের বিভিন্ন অংশে চলতি আমন মৌসুমে প্রয়োজনমতো সার না পাওয়া নিয়ে বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা ঘটছে। কুড়িগ্রামে একের পর এক বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। গত সোমবার রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় ডিলার পয়েন্ট ভাঙচুর করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সারের অভাব না থাকলেও বেলা ১১টায়ও বিতরণ শুরু না হওয়ায় ভোররাত থেকে অপেক্ষমাণ কৃষকেরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁদের মধ্যে অনেকে গুদামের টিনের বেড়া ভেঙে শতাধিক বস্তা সার লুট করেন। একই দিন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড়া এলাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটলেও সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে কৃষক নির্বাচন ও কোটা বরাদ্দে স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের চিত্র অপরিবর্তিত রয়েছে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের পর বর্তমান বিএনপির আমলেও বোরো সংগ্রহ কার্যক্রমে কৃষক তালিকায় অনিয়ম, কম মূল্যে ধান বিক্রি ও ফড়িয়াদের কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) গবেষণার তথ্যানুযায়ী, সরকারি গুদামে ধান বিক্রি করা কৃষকদের ১৮ শতাংশই অতিরিক্ত ওজন নেয়া এবং অদৃশ্য বাকি অংশ পড়ুন...
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে কয়েক ঘণ্টা ধরে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।
উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পাঠানো হয় জরুরি উদ্ধারকারী দল। তবে পরপর বিস্ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে সার বিতরণে দেরি হওয়ায় এক ডিলারের গুদামের বেড়া ও দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা সার নিয়ে গেছেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে বন্দবেড় বাজারের মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের গুদামে এ ঘটনা ঘটে।
ডিলারের দাবি, গুদাম থেকে এক-দেড় শ বস্তা ইউরিয়া সার নেওয়া হয়েছে। তবে সার নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া। তিনি বলেন, সার লুট হয়ে যাওয়ার ভিডিওটি ভুয়া। বন্দবেড় ইউনিয়নে এমন কোনো ঘটনা ঘটেনি। রৌমারী উপজেলায় ৪২ হাজার কৃষক আছেন এ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
সার দিতে দেরি হওয়ায় কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার কচাকাটা বাজারে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের দাবিতে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সড়কে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ ছাড়া লালমনিরহাটেও একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকরা জানান, সার নেওয়ার জন্য সকাল সাতটা থেকে নাগেশ^রীর কচাকাটা বাজারের কাশেম ট্রেডার্সের সামনে কৃষকেরা জড়ো হতে থাকেন। সকাল আটটার পরও পরিবেশকের লোকজন না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে সেখানে প্রায় ২০০ কৃষক জড়ো হন। স বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারী সদরের কচুকাটা বাজারে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৭৪৮ বস্তা ও আরেক প্রতিষ্ঠান থেকে ৪৬ বস্তা সার জব্দ করা হয়।
গতকাল সোমবার কচুকাটা বাজারের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কচুকাটা বাজারের ভাই ভাই ট্রেডার্স প্রতিষ্ঠানটির মালিক শহিদুল্লাহ ওরফে যাদু মিয়া অবৈধভাবে নিজ গুদামে সার মজুত করে কৃষকদের মাঝে বেশি দামে বিক্রি করছিলেন। আজকে গোপন সংবাদের বাকি অংশ পড়ুন...
ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একটি গুদামে একের পর এক বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৪০০ জনকে। শনিবার (২৯ আগস্ট) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেন, বুচা জেলায় রুশ ড্রোন হামলায় চার শিশুসহ আরও ৪২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে গোলাবারুদ মজুত ছিল কিনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করা হয়েছে। শনিবার ভোরেও সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছিল।
বোরিসপিল জেলায় একটি পৃথক হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। রা বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ নদীতে ফেলে দেয়ার ঘটনায় পিকআপচালক আজমতের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। মূল ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করে শুধু চালককে আসামি করা হয়েছে—এমন অভিযোগ তুলে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
শ্রমিকরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল খাদ্যগুদামের সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় পিকআপচালক আজমতের বিরুদ্ধে দায়ের করা মামলা প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমন মৌসুমের শুরুতে দেশজুড়ে সারের অস্বাভাবিক ঘাটতি ও চড়া দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। সরকারের পক্ষ থেকে গুদামে পর্যাপ্ত মজুত থাকার তথ্য তুলে ধরা হলেও, মাঠপর্যায়ে মিলছে না প্রয়োজনীয় সার। উল্টো খুচরা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে চাষিদের।
মাঠপর্যায়ের চিত্র বলছে, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সার না পেয়ে কুড়িগ্রামে কৃষকদের গুদাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কৃষকেরা অভিযোগ করছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা বেশিতে খুচরা দোকান থেকে স বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের চেষ্টাকালে ওষুধবোঝাই একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। গত বুধবার দিবাগত রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে পিকআপটি আটক করা হয়। পরে পুলিশ গিয়ে ওষুধসহ গাড়িটি থানা হেফাজতে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, রোগীদের না দিয়ে গুদামে ফেলে রাখা সরকারি এসব ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় রাতে গোপনে সরিয়ে ফেলা হচ্ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত ১১টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে একটি পিকআপ ভূঞ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
ভূরুঙ্গামারীতে ডিলার না আসায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিক্ষুব্ধ হয়ে গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুল হাজীর মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত সার বরাদ্দ পেলেও কৃষকদের তা দিতে গড়িমসি করছিলেন বলে অভিযো বাকি অংশ পড়ুন...












