গুদামে সার, মাঠে হাহাকার
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ রবি, ১৩৯৪ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গুদামে সার আছে। সরকারি বরাদ্দ আছে। বাজারেও মজুদের হিসাব আছে। কিন্তু আমনের ভরা মৌসুমে জমিতে সার দিতে গিয়ে কৃষককে ঘুরতে হচ্ছে দোকান থেকে দোকানে। কোথাও বলা হচ্ছে ‘সার নেই’, কোথাও মিলছে সীমিত পরিমাণে। কোথাওবা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকায় সার কিনতে হচ্ছে। সরকারি হিসাব আর মাঠের বাস্তবতার এই বৈপরীত্য খুলনা বিভাগের সার ব্যবস্থাপনায় বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। খুলনায় চলতি মাসে দুই হাজার টন ইউরিয়ার বরাদ্দ করা হয়েছে। তবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডিলাররা উত্তোলন করেছেন ২৩৯ টন। যশোরে টিএসপি সার বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা দরে। অথচ টিএসপির সর্বোচ্চ খুচরা সরকার নির্ধারিত কেজি প্রতি দাম ২৭ টাকা। চৌগাছায় কালোবাজারি ঘটনায় ডিলারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, এক শ্রেণির ডিলার কৃত্রিম সংকট তৈরি করে সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। কোথাও কোথাও সরকারি সার খোলাবাজারে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে গুদামে মজুদ থাকলেও কৃষকের কাছে প্রয়োজনের সময় সার পৌঁছাচ্ছে না।
এদিকে রাজশাহীতেও সরকারি গুদামে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকার পরও প্রয়োজনের সময়ে পাচ্ছেন না কৃষক। সারের জন্য মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে নির্ধারিত দামে সার না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। আবার কোথাও বেশি দামে খুচরা বাজারে ঠিকই পাওয়া যাচ্ছে। এ নিয়ে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে। সরকারি হিসাব বলছে, রাজশাহীতে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপির পর্যাপ্ত মজুদ রয়েছে। কোনো কোনো সারের মজুদ চলতি মাসের বরাদ্দের কয়েকগুণ বেশি। বিভাগীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছে, জেলায় সারের কোনো সংকট নেই। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিলারদের কাছে সার সরবরাহ করা হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।
এ পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে- সরকারি গুদামে যদি পর্যাপ্ত সার থাকে, বরাদ্দও যদি কৃষকের চাহিদার তুলনায় বেশি হয়, তাহলে প্রয়োজনের সময়ে সেই সার কৃষকের হাতে পৌঁছাচ্ছে না কেন? সরকারি বরাদ্দের সার যাচ্ছে কোথায়?
বিশ্লেষকরা বলছেন, শুধু সরকারি গুদামে কত টন সার রয়েছে, সেই হিসাব দিয়ে বাজারের প্রকৃত পরিস্থিতি বোঝা সম্ভব নয়। গুদাম থেকে ডিলার পর্যন্ত সরবরাহ, ডিলারের উত্তোলন, গুদামে মজুদ, দোকানে বিক্রি এবং কৃষকের কাছে বিক্রির হিসাব একসঙ্গে মিলিয়ে দেখতে হবে। এসব তথ্য নিয়মিতভাবে যাচাই করা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)