নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ মজুত সার জব্দ, জরিমানা ২০ হাজার
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারী সদরের কচুকাটা বাজারে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৭৪৮ বস্তা ও আরেক প্রতিষ্ঠান থেকে ৪৬ বস্তা সার জব্দ করা হয়।
গতকাল সোমবার কচুকাটা বাজারের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কচুকাটা বাজারের ভাই ভাই ট্রেডার্স প্রতিষ্ঠানটির মালিক শহিদুল্লাহ ওরফে যাদু মিয়া অবৈধভাবে নিজ গুদামে সার মজুত করে কৃষকদের মাঝে বেশি দামে বিক্রি করছিলেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে ৫০০ বস্তা এমওপি, ১৯৩ বস্তা টিএসপি, ৩৭ বস্তা ডিএপি ও ১৮ বস্তা ইউরিয়া জব্দ করা হয়। এ সময়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে শাহজাহান ইসলামের মালিকানাধীন মেসার্স মাস্টার ট্রেডার্স থেকে ২২ বস্তা ইউরিয়া, ৫ বস্তা টিএসপি, ১২ বস্তা ডিএপি ও ৭ বস্তা এমওপি সার জব্দ করা হয় এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশি^রা আমাতুল্লাহ বলেন, জব্দ করা সার কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রি করা হবে। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। কৃষকদের স্বার্থে অবৈধ সার মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।