ডিলার না আসায় গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকরা
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
ভূরুঙ্গামারীতে ডিলার না আসায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিক্ষুব্ধ হয়ে গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুল হাজীর মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত সার বরাদ্দ পেলেও কৃষকদের তা দিতে গড়িমসি করছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ডিলারকে মোট ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল থেকে সারের জন্য ওই ডিলার পয়েন্টে ২ শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলার পয়েন্ট না খোলায় একপর্যায়ে তারা গুদামের দরজা ভেঙে সার নিয়ে যেতে শুরু করেন। এ সময় ৫০ কেজি ওজনের ১৯৭টি বস্তায় থাকা ৯ হাজার ৮৫০ কেজি ইউরিয়া সার নিয়ে যান তারা। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এবং বাকী সার রক্ষা করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন বলেন, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। বিপরীতে বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনও ছিল এর চেয়ে কম। ফলে সার না পাওয়ার আশঙ্কা থেকে কৃষকরা গুদাম থেকে সার নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, কৃষকরা ১৯৭ বস্তা সার নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা -জনপ্রশাসন উপদেষ্টা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিগুনেরও বেশি দামে এলএনজি কিনবে সরকার
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফের বিশেষ কর্মসূচি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়ার ‘ব্যারেল বোমা মুফতির’ যাবজ্জীবন
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত শাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় শাবিপ্রবি শিক্ষার্থীরা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি বাংলাদেশের নাগরিক, সমালোচকরা দেশের ভালো চায় না: হুমায়ুন কবির
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)