তীব্র শীতে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন
নিজস্ব সংবাদদাতা:
দেশজুড়ে তীব্র শৈত্য প্রবাহ চলছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। পৌষ-মাঘ মাসের মধ্যভাগে এসে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহীতে একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
শীতের কারণে শীতকালীন রোগের প্রাদুর্ভাবও বেড়েছে। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো রোগের রোগী ভর্তি হচ্ছেন। অধিকাংশ রোগী শিশু ও বয়োবৃদ্ধ।
রাজধানীর শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হক চৌধুরী বলেন, প্রচ- শৈত্যপ্রবাহের কারণে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং ঠান্ডা-কাশির রোগী বেশি আসছে। এই সময়ে বাচ্চাদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইতিহাসে দেশে শীতের রেকর্ডের দিকে তাকালে, ২০১৮ সালের জানুয়ারিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরের সৈয়দপুরে ২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।
আরও পড়ুন
সব ›
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা…
রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক…
পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পি…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত …
৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।