উত্তরে শীতে জনজীবন স্থবির, চরবাসীর দুর্ভোগ
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সীমান্ত জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়ে গিয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, গতকাল সকালে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কুয়াশা আরও ঘন হলে তাপমাত্রা দিন দিন কমতে পারে।
এদিকে রাত থেকে সকাল পর্যন্ত শীতল হাওয়ায় কাঁপছে মানুষ। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও মিলছে না কাঙ্খিত উষ্ণতা। এতে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেকে জীবিকার খোঁজে ঘর থেকে বের হতে পারছেন না। ফলে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তাদের অনেকে। এর মধ্যে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও চরাঞ্চলের নিম্নআয়ের মানুষ।
যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আকবর হোসেন বলেন, ঠান্ডায় হাত-পা চলতে চায় না। সকালে কাজে যাইতে দেরি হয়। কিন্তু পেট তো আর অপেক্ষা করে না।
নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, এবার ঠান্ডা অনেক বেশি। ছেলে-মেয়ে নিয়ে কষ্টে আছি। এখনো কোনো কম্বল পাইনি।
একই এলাকার হামিদুল ইসলাম বলেন, শীতে মাঠে কাজ করতে গেলে হাত-পা জ্বালা করে, ঠিকমতো কাজ করাও কঠিন হয়ে যায়।
অন্যদিকে, কুড়িগ্রাম সদর হাসপাতালে জ্বর-সর্দিতে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। সন্তানকে চিকিৎসা করাতে আসা রবিউল ইসলাম বলেন, কয়েক দিন ধরে জ্বর-সর্দি, তাই ডাক্তার দেখাতে নিয়ে এসেছি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা জানায়, শীতার্তদের সহায়তায় শীতবস্ত্র বিতরণের তালিকা প্রস্তুত হয়েছে। শিগগির জেলার বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ শুরু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)