SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%কর্মহীন%' OR titleBn LIKE '%কর্মহীন%' OR descriptionEn LIKE '%কর্মহীন%' OR descriptionBn LIKE '%কর্মহীন%' OR slug LIKE '%কর্মহীন%' OR metaTag LIKE '%কর্মহীন%' OR metaDescription LIKE '%কর্মহীন%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাথর উত্তোলনের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিবাদ জানানোয় এবং নিরাপত্তার স্বার্থে বিজিবির বিধিনিষেধের কারণে সংকটে পড়েছেন নদীপাড়ের পাথর শ্রমিকরা।
স্থানীয়দের দাবি, তেঁতুলিয়ায় পাথর সংগ্রহই অনেক পরিবারের প্রধান জীবিকার উৎস। মহানন্দার ঠান্ডা পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরীর ডুবিয়ে লম্বা লোহার রড, মোটরসাইকেলের টিউব, ঢাকি ও পাথর চালনি নিয়ে বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
দেশের পণ্য খাতের ট্রেন চলাচল অস্বাভাবিক কমেছে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার, জ্বালানি ও খাদ্যশস্য পরিবহন সীমিত করার পর এবার লাভজনক পার্সেলবাহী ট্রেন চলাচলেও ছেদ পড়েছে। লোকোমোটিভ সংকটে কয়েক মাস ধরে অনিয়মিত হয়ে পড়া চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের ময়মনসিংহ মেইলের চলাচল সম্প্রতি কার্যত বন্ধ। অথচ পার্সেল পণ্য পরিবহনে রেলওয়ের অন্যতম লাভজনক ট্রেনটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী-উদ্যোক্তাদের অন্যতম ভরসা। গত কিছুদিন ট্রেনটির সার্ভিস বন্ধ থাকায় বাড়তি খরচ গুনছেন ব্যবসায়ীরা। পà বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
বিগত অন্তবর্তীকালীন সরকারের আমলে প্রথম খড়গ নামে নারিকেল দ্বীপের (সেন্টমার্টিন) বাসিন্দাদের উপর। দ্বীপে যাতায়াতে দেয়া হয় নিষেধাজ্ঞা। সীমিত করে দেয়া হয় পর্যটন সময়। এতে করে দ্বীপের মানুষের প্রধান আয়ের উৎসটাই বন্ধ হয়ে যায়।
এর পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। দ্বীপে নেই পর্যাপ্ত খাদ্য মজুতের ব্যবস্থা। অন্যদিকে, সাগরে মাছ ধরতে না পারায় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। ফলে অনেক পরিবারে দেখা দেয় অর্ধাহার-অনাহার। সংকটের মুখে এরই মধ্যে জীবিকার তাগিদে দ্বীপ ছেড়েছে বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম জানিযেছেন, দীর্ঘদিন ধরে জ্বালানি সংকট থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কারখানার আর্থিক চাপ বাড়ছে এবং শেষ পর্যন্ত কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়ছে।
শিল্প উদ্যোক্তাদের শঙ্কা, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না গেলে বর্তমানে চলমান সাময়িক বন্ধের একটি অংশ স্থায়ী বন্ধে রূপ নিতে পারে। এতে একদিকে শিল্প উৎপাদনের সক্ষমতা কমবে, অন্যদিকে কর্মসংস্থান সংকট আরও গভীর হবে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তীব্র গ্যাস সংকটে দেশের শিল্প খাতে নেমে এসেছে বড় ধরনের স্থবিরতা। কোথাও কারখানার মেশিন পুরোপুরি বন্ধ, কোথাও চলছে অর্ধেক সক্ষমতায়। গ্যাসের সঙ্গে বিদ্যুৎ সংকট যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্টিল, সিমেন্ট, কাচ, টেক্সটাইল, ডাইং, স্পিনিং, পোশাক ও নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণ; প্রায় সব গ্যাসনির্ভর শিল্পই এখন সংকটে।
প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই সংকট চতুর্থ সপ্তাহে আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ২০৩ কোটি ঘনফুটে। বিপরীতে দৈনিক চাহিদা প্রায় ৩৮৫ কোটি ঘনফুট। ফলে ঘাটতি দঠবাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
গ্যাস সংকট ভয়াবহ রূপ নিয়েছে দেশজুড়ে। হবিগঞ্জে গত ১৫ দিন ধরে চাহিদার তুলনায় অল্প গ্যাস পেলেও বুধবার (১২ আগস্ট) থেকে জেলার অধিকাংশ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ছোট-বড় ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে, কারখানার চাকা থেমে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী।
শিল্পপ্রতিষ্ঠানগুলোর দাবি, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রতিদিন বিপুল অঙ্কের উৎপাদন ক্ষতি হচ্ছে। বিশেষ করে রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। উৎপাদন বন্ধ ঠবাকি অংশ পড়ুন...
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতেই প্রায় হাজার খানিক শিল্প প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এর পেছনে বৈশ্বিক বাজার পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গুলিস্তানের ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনালের কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যাত্রীদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করেই কাউন্টার বন্ধ করে দেওয়ায় প্রতিদিন বাস ধরতে গিয়ে অতিরিক্ত সময়, অর্থ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে সরকার গুলিস্তান, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয়। তবে এখন পর্যন্ত সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনাল আগের স্থানেই কঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন, যার মধ্যে রয়েছেন ১ হাজার ৭০০ শ্রমিক।
শিল্পসংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুযায়ী, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়। ২০২৪ সালের আগস্ট থেকে চলতি জুন পর্যন্ত শিল্প অধ্যুষিত সাতটি এলাকায় মোট ৪৫৭ কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
শিল্প গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪৫৭ কারখানার মধ্যে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যে যুব বেকারত্ব ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চাকরির সুযোগ কমে যাওয়ায় ১০ লাখের বেশি তরুণ শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে রয়েছে। অর্থনৈতিক চাপ, কর বৃদ্ধি ও কর্মী ছাঁটাইয়ের কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
যুক্তরাজ্যে গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ ১৬.২ শতাংশে পৌঁছেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ১০ লাখের বেশি তরুণ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। যাকে একটি ভয়াবহ সংকট হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
কাজের অভিজ্ঞতার অভাবে বেকারত্বের দুষà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো জেলে ও বনজীবীর চরম আর্থিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। মূলত বনের প্রাণী ও মৎস্য সম্পদের নিরাপদ প্রজননের কথা বলে দীর্ঘ সময়ের জন্য সেখানে সব ধরনের প্রবেশাধিকার বন্ধ করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট তিন মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ২০১৯ সাল থেকে এ ধরনের মৌসুমি নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। শুরুতে এর মেয়াদ দুই মাস থাকলেও ২০২১ সাল থেকে তা বাড়িয়ে তিন মাস করা হয়। এবারের নিষেধাজ্ঞা কার্যকরের লক্ষ্যে ইতোমধ্যে পà বাকি অংশ পড়ুন...












