জ্বালানি সংকটে ধুঁকছে পোশাক খাত
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম জানিযেছেন, দীর্ঘদিন ধরে জ্বালানি সংকট থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কারখানার আর্থিক চাপ বাড়ছে এবং শেষ পর্যন্ত কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়ছে।
শিল্প উদ্যোক্তাদের শঙ্কা, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না গেলে বর্তমানে চলমান সাময়িক বন্ধের একটি অংশ স্থায়ী বন্ধে রূপ নিতে পারে। এতে একদিকে শিল্প উৎপাদনের সক্ষমতা কমবে, অন্যদিকে কর্মসংস্থান সংকট আরও গভীর হবে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে সরাসরি কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন। তবে বাস্তব পরিস্থিতিতে কর্মহীন মানুষের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ স্থায়ীভাবে বন্ধ কারখানার পাশাপাশি বহু কারখানা সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে। আবার অনেক কারখানা চালু থাকলেও উৎপাদন সক্ষমতার অর্ধেক বা তারও কম ব্যবহার করছে।
শিল্পসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের দামের চাপের বিপরীতে দেশে উৎপাদন ব্যয় বাড়ায় পোশাক কারখানাগুলোর মুনাফার পরিমাণ কমে যাচ্ছে। এর সঙ্গে ব্যাংকঋণ পাওয়া কঠিন হওয়া এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা যুক্ত হয়ে অনেক কারখানার উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। শিল্পসংশ্লিষ্টদের মতে, কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংকিং খাতে অর্থায়নের সংকট, ক্রয়াদেশ কমে যাওয়া এবং গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা সব মিলিয়েই তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতি। বিশেষ করে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো রপ্তানি পণ্য সরবরাহ নিয়েও চাপ তৈরি হচ্ছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ বলেছেন, আগামী দুই বছর গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই- এমন ধারণা থেকেই তিনি তার মালিকানাধীন একটি পার্টিকেল বোর্ড মিল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে জ্বালানি সংকটের কারণে তার মালিকানাধীন পাঁচটি স্পিনিং মিলও বন্ধ হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে কারখানা উৎপাদন বন্ধ রেখে স্থায়ী ব্যয় বহন, শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়া এবং ব্যাংক ঋণের সুদ পরিশোধ করা উদ্যোক্তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
মোহাম্মদ হাতেম বলেন, কারখানা টিকিয়ে রাখা এবং শ্রমিকের কর্মসংস্থান রক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জ্বালানি সংকট দ্রুত স্বাভাবিক না হলে অনেক দুর্বল ও আর্থিক সংকটে থাকা কারখানা আরও বেশি চাপে পড়বে। তাই শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সংকটে থাকা, আংশিক বা সম্পূর্ণ বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর জন্য আর্থিক সহায়তা ও নীতিগত উদ্যোগ প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












