পাটকাঠির মতো সাধারণ কৃষিজ বর্জ্যকে উচ্চমূল্যের ভবিষ্যৎ উপকরণে রূপান্তর করার এক উল্লেখযোগ্য বৈজ্ঞানিক সাফল্যের কথা জানিয়েছেন ড. আব্দুল আজিজের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক গবেষক দল। তারা সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসে এই কাজটি সম্পন্ন করেছেন। তারা পাটকাঠি ব্যবহার করে অত্যন্ত স্থিতিশীল, উচ্চ কার্যক্ষম ও উচ্চ সক্রিয় গ্রাফিন তৈরি করতে সক্ষম হয়েছেন। এ গবেষণাকে টেকসই ন্যানোম্যাটেরিয়াল উন্নয়নের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষণা সা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপ এখন বিশ্বের দ্রুততম উষ্ণ হতে থাকা মহাদেশ। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও) এবং ইউরোপীয় মধ্যম-পরিসরের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের (ইসিএমডাব্লিউএফ) এক যৌথ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত বুধবার (২৯ এপ্রিল) বিগত বছরের পানিবায়ু পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি করা এই রিপোর্টটি প্রকাশ করা হয়, যা এই অঞ্চলের পরিবেশগত সংকটের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ইউরোপের প্রায় প্রতিটি দেশেই তাপমাত্রা গড়ের চেয়ে অনেক বেশি ছিলো। উত্তর মেরু থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের মিজোরাম রাজ্যে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের রাজধানী আইজলসহ পাঁচটি জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট পাঁচ জেলার প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রশাসন জানিয়েছে, টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধস, কাদাপ্রবাহ, পাথর ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, গত দুইদিনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এসব পরিকল্পনার মধ্যে রাজধানীতে চালু হচ্ছে আধুনিক বাস সার্ভিস এবং ২৫০টি ইলেকট্রিক বাস নামানো হচ্ছে। আগামী পাঁচ বছরে রোপণ করা হবে ২৫ কোটি বৃক্ষ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদে এই কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে জানান, ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশদূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ঢা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, গত বছরের তুলনায় দেশে সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের ফলে গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূরক শুল্কের সর্বোত্তম হার নির্ধারণ করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।
তিনি বলেন, বাংলাদেশ সরকার একটি কার্যকর কর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। পিআরআইও সরকারকে একটি টেকসই কর ব্যবস্থা গড়ে তুলতে সহায়তায় আগ্রহী। উচ্চ আমদানি শুল্ক-কাস্টমস ডিউটি, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও সম্পূরক শুল্ক-এ কারণে বাংলাদেশের ভোগ্যপণ্যের দাম আন্তর্জাতিক মানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা রাজস্ব আয়ের তুলন বাকি অংশ পড়ুন...
পরিণত বয়সে:
এক বর্ণনা মতে, তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খিলাফতের শেষ পর্যন্ত বছরার গভর্ণরের দায়িত্ব পালন করেন এবং হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার খিলাফতের সূচনাতে তিনি মক্কা শরীফে চলে যান এবং নির্জনে বসবাস করতে থাকেন।
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সিবতু রসূল আল খমিস, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম) তিনি কুফাবাসীদের আমন্ত্রণে যখন পবিত্র মদীনা শরীফ থেকে পবিত্র মক্কা শরীফ হয়ে কুফায় রওয়ানা হচ্ছিলেন, ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলমান আঞ্চলিক উত্তেজনা ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে তেল বিক্রি থেকে ইরানের আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এপ্রিল ২০২৬-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত মাসে দেশটির দৈনিক তেল আয় ও মোট রাজস্বে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।
মার্চ ২০২৬-এ ইরান প্রতিদিন গড়ে প্রায় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা ফেব্রুয়ারির ১১৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। কিছু বিশ্লেষণী প্রতিবেদনে এ প্রবৃদ্ধি এক মাসে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছানোর কথাও বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই আয়ের পেছনে প্রধান কারণ বিশ্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের গুণগত মান ও বহুমুখীকরণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নানামুখী নীতি সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় সংসদে মন্ত্রী এ কথা জানান।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাট ও পাটজাত পণ্য অতীতের জৌলুস হারিয়েছে-এমন ধারণা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ নয় এবং বৈশি^ক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের প্রতি ক্রমবর্ধমান গুরুত্বের ফলে প্রাকৃতিক ও বায়োডিগ্রেডেবল তন্তু হিসেবে পাটের চাহিদা উল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গ্রিডে খুব শিগগিরই বিপুল পরিমাণ অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসের শেষ দিকে নতুন করে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর ফলে বর্তমানের সংকটময় রেশনিং ব্যবস্থা অনেকটাই কমে আসবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম এই আশাব্যঞ্জক তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টদের ধারণা অনুযায়ী আসন্ন গ্রীষ্মে দেশব্যাপী বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ১৭ হাজার থেকে ১৮ হাজার ৫০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। এই বিপুল পরিমাণ প্রয়োজন সামাল বাকি অংশ পড়ুন...
এক সময় গ্রাম-বাংলার কৃষকের সকালের প্রধান খাবার ছিল পান্তা ভাত। সারাদিন মাঠে কাজের শক্তি জোগাতে পান্তা ভাত দারুণ কাজ করে শরীরে। এখনও অনেক পরিবারে সরিষার তেল, কাঁচামরিচ, লবণ ও ভাজা মাছের সঙ্গে পান্তা খাওয়ার চল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গরমের সময়ে পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা।
পান্তা ভাতে আয়রনের পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যায়, যা রক্তশূন্যতা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজমশক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করতে সাহায্য করে বাকি অংশ পড়ুন...












