সচল হচ্ছে পরিত্যক্ত ৮ বিমানবন্দর
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে অচল বা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিমানবন্দরগুলো পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্প্রতি অনুষ্ঠিত বেবিচকের বোর্ডসভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা জোরদার এবং অভ্যন্তরীণ বিমান পরিবহন সম্প্রসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় জানানো হয়, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে দেশের কয়েকটি বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব বিমানবন্দর থেকে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হলেও দেশের অনেক সম্ভাবনাময় অঞ্চল এখনো বিমান যোগাযোগ সুবিধার বাইরে রয়ে গেছে। ফলে সেসব অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না।
এই প্রেক্ষাপটে বোর্ডসভায় দেশের বিভিন্ন স্থানে অবস্থিত অচল বা পরিত্যক্ত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সদস্যরা জানান, দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় নির্মিত বেশ কয়েকটি বিমানবন্দর বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঈশ^রদী এবং কুমিল্লা বিমানবন্দর উল্লেখযোগ্য। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকার কারণে এসব অবকাঠামো নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এ ছাড়া স্বাধীনতার পর নির্মিত বগুড়া স্টলপোর্ট এবং দ্বিতীয় বিশ^যুদ্ধকালীন শমশেরনগর বিমানবন্দর বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনী ব্যবহার করছে। অন্যদিকে বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর এবং পটুয়াখালী স্টলপোর্টও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এসব বিমানবন্দর পুনরায় চালু করা গেলে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের সঙ্গে আকাশপথে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বর্তমানে সচল বিমানবন্দরগুলো ছাড়াও বাকি বিমানবন্দরগুলোর উপযোগিতা যাচাই করে ধাপে ধাপে পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করা হবে। এজন্য সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা, অর্থনৈতিক কার্যক্রম, পর্যটন সম্ভাবনা এবং যোগাযোগ সুবিধা বিবেচনায় নিয়ে কোন বিমানবন্দর আগে চালু করা হবে তা নির্ধারণ করা হবে।
অগ্রাধিকার তালিকায় যেসব বিমানবন্দর রাখা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঈশ^রদী, শমশেরনগর, খানজাহান আলী, কুমিল্লা এবং পটুয়াখালী বিমানবন্দর। এসব অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা এবং কৌশলগত গুরুত্ব বিবেচনায় নিয়েই তালিকাটি প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান আমাদের সময়কে বলেন, সম্প্রতি এক সভায় ৮টি বিমানবন্দর সচল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিমানবন্দরগুলোয় বাণিজ্যিক বিমান পরিচালনায় উপযোগী কিনা সম্ভাব্যতা যাচাই করা হবে। পরে একটি প্রস্তাব বিমান মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন সাপেক্ষে সচলের উদ্যোগ নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












