আসামি ছাড়াতে বিএনপি নেতার নেতৃত্বে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুই আসামিকে ছাড়িয়ে নিতে লোকজন নিয়ে থানার ফটকে অবস্থান ও হট্টগোলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের (রিপন) বিরুদ্ধে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রুহিয়া থানায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ৫০-৬০ জনকে সঙ্গে নিয়ে জহিরুল ইসলাম থানায় মব সৃষ্টি করেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হয়। তবে জহিরুল ইসলাম বলেছেন, দলের নিরপরাধ কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তিনি স্থির থাকতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ২৩ সেপ্টেম্বর রুহিয়া উপজেলার কুজিশহর এলাকার বাসিন্দা নাজমিন আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার রাত সাড়ে আটটার দিকে রুহিয়া থানায় মামলা করেন নাজমিন আক্তার। মামলায় কুজিশহর (ঘুরণগাছ) এলাকার ১১ জনকে আসামি করা হয়। মামলার পর রাত দুইটার দিকে পুলিশ বেলাল হোসেন (৩৫) ও বদিউজ্জামানকে (৪০) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সকালে তাদের স্বজন ও স্থানীয় লোকজন থানায় জড়ো হন। সকাল সাড়ে আটটার দিকে তারা থানার ফটকে অবস্থান নেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ দলটির কয়েকজন নেতা-কর্মীও সেখানে ছিলেন। থানার মূল ফটক বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। বাইরে থেকে বিভিন্ন সেøাগান দেন এবং চিৎকার-চেঁচামেচি করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী ফটকে আসেন। এ সময় জহিরুল ইসলাম উত্তেজিত হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দিতে বলেন বলে জানান ওসি। জবাবে ওসি তাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়ার সুযোগ নেই; তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পরে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল জব্বার থানায় যান। তিনি ওসির সঙ্গে কথা বলেন। এরপর পুলিশের সঙ্গে থেকে গ্রেপ্তার দুই ব্যক্তিকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে -ভারতের আন্দোলনে নাহিদের সংহতি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামাত-শিবির -নুর
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরানো হচ্ছে সচিবালয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)