আল ইহসান ডেস্ক:
গত কয়েক দিনে বেশ কয়েক দফা হামলার পর কুয়েতে নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের তিনটি সেনাঘাঁটি আছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই কুয়েতের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র বাকি অংশ পড়ুন...
* সেদিন জনৈক হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একজন মুশরিককে পিছনে জোরে ধাওয়া করছিলেন। এ সময় তিনি তার উপর দিক থেকে বেত্রাঘাতের শব্দ ও অশ্বারোহীর আওয়াজ শুনতে পান। অশ্বারোহী বলছিলেন, “হে হায়যূম (ফেরেশতার ঘোড়ার নাম) সম্মুখে অগ্রসর হও।’ তখন তিনি দেখতে পেলেন উনার সম্মুখে ওই মুশরিক চিৎ হয়ে পড়ে আছে। এরপর তিনি লক্ষ্য করে দেখলেন যে, তার নাক ফাটা ও মুখম-ল ক্ষত-বিক্ষত। যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে। বেতের আঘাতে তার সমস্ত দেহ নীল হয়ে গিয়েছে। এরপর ওই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল বাকি অংশ পড়ুন...
নরসিংদী সংবাদদাতা:
দেশে চলমান গ্যাস সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম ও পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। গতকাল জুমুয়াবার সকালে এই তথ্য নিশ্চিত করেন কারখানাটির প্রকল্প পরিচালক সাইদুর রহমান।
তিনি জানান, দুই দিন আগে বুধবার থেকেই ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাসহ দেশে আরও কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।
নরসিংদীর পলাশে অবস্থিত এই সারকারখানায় দৈনিক দুই হাজার ৮৪০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা রয়েছে। কারখানা সূত্রে জানা যায়, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন দুই হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের মিসাইল হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হচ্ছে দখলদার ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান গুচ্ছবোমা সংযুক্ত মিসাইল নিক্ষেপ করছে। আর এতেই দিশেহারা ইসরাইল, হতাহতের সংখ্যা কয়েকগুণ বেড়ে চলেছে। হাসপাতালে ভিড় বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যদিও বাস্তবে এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রাম বিবৃতিতে এতটুকুই স্বীকার করেছে যে, অভিযান শুরু হওয়ার পর থেকে গতকাল জুমুয়াবার (৬ মার্চ) সকাল পর্যন্ত মোট আহতের স বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
সীতাকু- বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলা কেটে শিশু কন্যা হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গত রোববার (১ মার্চ) সীতাকু- পৌর সদরের ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। সোমবার (২ মার্চ) তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে পুনরায় নাক, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান। পাল্টা আঘাতের এই সক্ষমতা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, তেহরানের হাতে ঠিক কি ধরনের অস্ত্রভান্ডার রয়েছে এবং তা কতটা কার্যকর। আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ-সামরিক সক্ষমতার নানা দিক।
সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার:
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডারগুলোর একটি র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে। ইরান থেকে সৌদি আরব, সাইপ্রাস, কুয়েত, লেবানন, ইরাক, বাহরাইন পর্যন্ত একের পর এক হামলা, বিস্ফোরণ, সতর্ক সংকেতে নতুন করে বাড়ছে উদ্বেগ। সর্বশেষ পরিস্থিতিতে উঠে এসেছে একাধিক প্রাণহানি ও সামরিক স্থাপনায় আঘাতের তথ্য।
ইরানে ব্যাপক প্রাণহানি: রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের ১৩১টি কাউন্টিতে (উপজেলা/জেলা সদৃশ এলাকা) দুই সন্ত্রাসবাদী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন।
সৌদিতে তেলের শোধনাগারে আগুন: সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত ও ৭ জন আহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বিবৃতিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের সালেহ আহমেদ নিহত হন। বাহরাইনেও ১ বাংলাদেশি নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া, কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি বর্তমা বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গত শনিবার ইফতারের আগ থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ১০/১২টি দোকান ভাঙচুর করা হয়।
জানা যায়, সংঘর্ষের খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন। পরে রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে বলে খবর পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিলো তেহরানের পক্ষ থেকে ষষ্ঠ দফার হামলা। এই অভিযানে সন্ত্রাসী ইসরায়েল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও সন্ত্রাসী ইসরায়েলেরর বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা, ছাঁটাই ও নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রফতানিমুখী পোশাক কারখানায় তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক, পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
ঘটনার জেরে শ্রমিকরা প্রায় ৫ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কের উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে রোগীবাহী অ বাকি অংশ পড়ুন...












