জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ মারা গেছেন। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
, ০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
এর আগে একই দিন বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোনের জমি জমা নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি বেঁধে যায়। সংঘাতের একপর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদকে বেধড়ক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রংপুর নেয়ার পথেই নুর মোহাম্মদের মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কসবায় ভুয়া পিবিআই পুলিশ আটক, থানায় সোপর্দ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার দায়ে মেরিন সেনা আটক, মার্কিন রাষ্ট্রদূতকে তলব জাপানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভূমি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন ভুয়া প্রার্থী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরে সড়ক, নৌ ও রেলপথে ঝরল ৪৫৮ প্রাণ, প্রতিদিন ১৫ মৃত্যু
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)