মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ওষুধ রাখাসহ কয়েকটি অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মিলেনিয়াম হসপিটালকে এক লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পৌর শহরের রামগতি সড়কে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদ- দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার।
সংশ্লিষ্টরা জানায়, এনএসআই’র তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মিলেনিয়াম হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকায় আবাসিক ভবনের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, রেজিস্ট্রেশন ছাড়া ডেঙ্গু টেস্টের কীট রাখা ও পুরোনো এক্স-রে মেশিনে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।