পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নিজের নাগরিকত্বের সপক্ষে নথিপত্র থাকা সত্ত্বেও এক ভারতীয় মুসলিম নারীকে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছে। ভুক্তভোগী নারীর নাম সাহিদা ফকির। তার ছেলের দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশনা জারি করে।
প্রতিবেদন অনুযায়ী, সাহিদা ফকির পশ্চিমবঙ্গের গোবিন্দপুরের বাসিন্দা। তিনি গত ২০ বছর ধরে মুম্বাইয়ে কাজ করছিলেন। গত ১৯ জুলাই "অবৈধ অভিবাসী" সন্দেহে তাকে আটক করা হয়। সাহিদার ছেলের আইনজীবী সংবাদমাধ্যম স্ক্রল-কে জানিয়েছে, তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার আগে ১০০ ঘণ্টারও বেশি সময় হেফাজতে রাখা হয়েছিল। আটক করার কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি এবং পরিবারের সাথে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি।
পরবর্তীতে তাকে সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) কাছে তুলে দেওয়া হয় এবং সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বাংলাদেশে মানবিক কারণে সাময়িক আশ্রয় পাওয়ার পর, গত ৩১ জুলাই তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন।
মামলার আবেদনে বলা হয়েছে, সাহিদা ফকিরকে এভাবে জোরপূর্বক পুশইন করা ভারতের সংবিধানের ১৪, ২১ এবং ২২ নম্বর অনুচ্ছেদের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। প্রমাণ হিসেবে তার ২০০৮ সালের ভোটার আইডি কার্ডসহ পিতামাতার ২০০২ সালের ভোটার তালিকার নথি আদালতে পেশ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজ্যগুলোকে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই দেশটির বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলিমদের ওপর হয়রানি ও অন্যায্য আটকের অভিযোগ বাড়ছে। এভাবে বহু মানুষকে নথিপত্র যাচাই ছাড়াই সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাদের মধ্যে অনেকেরই পরবর্তীতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ মিলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০ দিন ইন্টারনেট বন্ধ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে আরও ৪০ হাজার ধ্বংসাত্মক বোমা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)