ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইয়েমেন কোনো আঞ্চলিক শক্তির দর-কষাকষির হাতিয়ার বা বিরোধ মেটানোর ক্ষেত্র নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে নিজেদের অংশীদারত্ব অত্যন্ত দৃঢ় বলে উল্লেখ করেছেন তিনি।
গত রোববার ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আফরাহ আল-জুবা বলেন, ‘ইয়েমেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করাই দেশটির নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমুদ্রপথের সুরক্ষার মূল ভিত্তি। সরকার সাম্প্রতিক পরিস্থিতির প্রতিক্রিয়া অত্যন্ত দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতির সঙ্গে মোকাবিলা করছে।’
তিনি আরও বলেন, সরকার সাম্প্রতিক পরিস্থিতির জটিলতা কিংবা ইয়েমেনি জনগণের দুর্ভোগকে খাটো করে দেখছে না। সরকারের মূল দায়িত্ব হলো- বিদ্যমান ত্রুটিগুলো দূর করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করা।
রাজনৈতিক নেতৃত্ব একটি ‘সমন্বিত প্রতিরোধ’ দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি জানান, তাদের এই পদক্ষেপ কেবল সামরিক ফ্রন্টেই সীমাবদ্ধ নয়। এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, দুর্বলতা কাটিয়ে ওঠা, সক্ষমতা পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিক সেবা বজায় রেখে কূটনীতিকে কাজে লাগানো এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা।
লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীতে নৌচলাচল প্রসঙ্গে আল-জুবা বলেন, এই হুমকি কেবল জাহাজ চলাচলে বিঘœ সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সশস্ত্র গোষ্ঠীর শর্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। তিনি বলেন, ‘কোনো এলাকার ওপর সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেই নৌচলাচল নিয়ন্ত্রণের অধিকার জন্মায় না। বলপ্রয়োগ করে কোনো ভূখ- ও দ্বীপপুঞ্জের ওপর ইয়েমেনের সার্বভৌমত্ব পরিবর্তন করা যাবে না। হুমকির মুখে একটি জাহাজের পারাপার নিশ্চিত হওয়ার অর্থ এই নয় যে নৌচলাচলের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই স্থিতিশীলতার জন্য উপকূল, বন্দর ও দ্বীপগুলোতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন। এর পাশাপাশি উপকূলীয় রাষ্ট্র এবং অংশীদারদের সঙ্গে সামুদ্রিক গোয়েন্দা তথ্য বিনিময়, বন্দর নিরাপত্তা, কোস্টগার্ড বাহিনীকে প্রশিক্ষণ ও সজ্জিত করা এবং চোরাচালান ও সংগঠিত অপরাধ দমনে সহযোগিতা বাড়ানো দরকার।
রিয়াদ, মিশরসহ আন্তর্জাতিক অঙ্গনে আঞ্চলিক ঘটনাবলীর প্রসঙ্গে আল-জুবা জানান, হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবেশী দেশ ও সমুদ্রপথে হুমকি সৃষ্টিতে ইয়েমেনের ভৌগোলিক অবস্থান ব্যবহারের ক্ষেত্রে ইরানের সমর্থনের তীব্র নিন্দা ও তা প্রত্যাখ্যান করে ইয়েমেন সরকার। তিনি বলেন, ‘ইয়েমেন অন্য কোনো ময়দানে কারও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নয়, কারও হিসাব মেটানোর ক্ষেত্র নয় এবং আঞ্চলিক আলোচনায় সুবিধা পেতে কোনো আঞ্চলিক শক্তির দর-কষাকষির ঘুঁটিও নয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












