হামাসের বীরত্ব:
-ইসরাইল যা ধারণা করেছিল, হামাস তার থেকেও বেশি শক্তিশালী : ইসরাইলী কমান্ডিং অফিসারে স্বীকারোক্তি
-ইসরায়েলকে প্রতিশোধ নেয়ার কঠোর হুঁশিয়ারি দিল ইরান
, ১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
খান ইউনিস শহর দখলে মোতায়েন করা ইসরাইলি সেনাদের কমান্ডিং অফিসার ওয়াল স্ট্রিট জার্নালকে এ কথা জানিয়েছে।
সে জানায়, দক্ষিণ গাজায় হামাসের অবস্থান অনেক শক্তিশালী। ইসরাইল যা ধারণা করেছিল, হামাস তার থেকেও বেশি শক্তিশালী সেখানে।
তাদের উদ্দেশ্য হচ্ছে, ইসরাইলি সেনাদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে টানেলের মধ্যে লুকিয়ে যাওয়া।
সে আরও জানায়, ইসরাইল দক্ষিণ গাজায় তুলনামূলক কম বিমান হামলা চালাচ্ছে। এর কারণ হচ্ছে, ইসরাইলি সেনারা এরইমধ্যে ওই শহরে ঢুকে পড়েছে। প্রায়ই তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ভবনের মধ্যে যেতে হয় তাদের। নিজেদের সেনাদের রক্ষার্থেই বিমান হামলা কমিয়ে দিয়েছে তেল-আবিব।
তবে এতে হামাস টানেলের বাইরে আরও সহজে অপারেশন চালাতে পারছে। এতে ইসরাইলি সেনাদের হতাহতের সংখ্যা কার্যত আরও বাড়ছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উত্তর গাজায় যেভাবে একসঙ্গে পুরো শহর ফাঁকা করার নির্দেশ দিয়েছিল ইসরাইল, দক্ষিণ গাজায় সেটি করছে না তারা। এখানে তারা শুধুমাত্র সেই অংশগুলোকেই ফাঁকা করছে যেখানে তারা হামলা চালাতে যাচ্ছে।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) শীর্ষ রাজি মুসাভি উপদেষ্টা নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, এই হত্যাকা-ের জন্য ইসরায়েল চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, “সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসির সামরিক উপদেষ্টাকে হত্যা করার জঘন্য কাজটি দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হতাশার আরেকটি লক্ষণ। এ জন্য অবশ্যই তাদেরকে চড়া মূল্য দিতে হবে।”
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, “তেল আবিব এখন কঠিন কাউন্টডাউনের মুখোমুখি।”
এক টুইট বার্তায় তিনি বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল রাজি মুসাভি অনেক বছর ধরে সাহসিকতার সাথে লড়াই করেছেন ইরান ও এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












