-৫৫৭ কোটি টাকায় সিলেটে আরো দুই গ্যাস কূপ খননের উদ্যোগ
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) আওতাধীন সিলেটের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ২৬টি কূপ খনন করা হয়েছে। এসব কূপের মধ্যে বর্তমানে উৎপাদনরত ১২টি কূপ থেকে দৈনিক কমবেশি ৯৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে। এ অবস্থায় দেশে জ্বালানি সরবরাহ বাড়াতে সিলেটে আরো দুটি নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার।
কূপ খননের জন্য পরিকল্পনা কমিশনে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট-১১ এবং রশিদপুর-১৩ যথাক্রমে দুই হাজার মিটার এবং চার হাজার মিটার গভীরতায় খনন করা হবে। কূপ দুটি খননের মাধ্যমে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সিলেট-১১ (উন্নয়ন কূপ) এবং রশিদপুর-১৩ (অনুসন্ধান কূপ) শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। কূপ খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৫৭ কোটি ৮৭ লাখ টাকা।
সাঙ্গুতে গ্যাস মজুতাগার হচ্ছে না, বিকল্প উপায় খুঁজছে পেট্রোবাংলা
পরিত্যক্ত সাঙ্গু গ্যাসক্ষেত্রের অবকাঠামোকে মজুতাগার হিসেবে ব্যবহারের পরিকল্পনা থেকে পিছু হটল সরকার। এলএনজি ও এলপিজি আমদানিসহ অবকাঠামোটির বহুমুখী ব্যবহারে এ পরিকল্পনা গ্রহণ করেছিল রাষ্ট্রায়াত্ত সংস্থা (পেট্রোবাংলা)। একই সঙ্গে ভবিষ্যতে সাগরে গ্যাস পাওয়া গেলে তা সঞ্চালনেও সাঙ্গুর অবকাঠামো ব্যবহার করার নতুন সুযোগ তৈরি করতে চেয়েছিল সংস্থাটি।
ফুরিয়ে যাওয়া সাঙ্গু গ্যাসক্ষেত্রের অবকাঠামো ব্যবহারের উপযোগিতা নির্ধারণে মার্কিন কোম্পানি এক্সনমবিলকে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দিয়েছিল বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। অবকাঠামোটি ব্যবহারের উপযোগিতা নেই বলে প্রতিবেদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থাটি। দেশের সমুদ্রভাগে আবিষ্কৃত ও ব্যবহৃত একমাত্র খনিটিতে মজুতের পর তা উত্তোলন ও সরবরাহ করতে গেলে ৭০ থেকে ৮০ শতাংশ গ্যাস নষ্ট হবে বলে এক্সনমবিল প্রতিবেদনে উল্লেখ করেছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।