হাওরে ফসল রক্ষাবাঁধ নির্মাণে বিলম্ব: এবার দায় ‘নির্বাচনের ওপর’
২০১৭ সালের পর থেকে প্রায় প্রতিবছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের আবাদ।
২০১৭ সালের বন্যায় সুনামগঞ্জের বোরো ধানের সম্পূর্ণ ফলন নষ্ট হওয়ার পর অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশোধন হয় 'কাজের বিনিময়ে টাকা (কাবিটা) নীতিমালা'।
সংশোধিত নীতিমালায় বাঁধের কাজ শুরু ও শেষের সময় বেঁধে দেওয়া হলেও বিলম্ব হচ্ছে প্রতি বছরই। আর বিলম্বের অজুহাত হিসেবে থাকে হাওরের পানি ধীরে নামার বিষয়।
সেই ধারাবাহিকতা এবারও বজায় আছে। তবে এ বছর হাওরে পানি ধীরে নামার অজুহাতের পাশাপাশি জাতীয় নির্বাচনের ঘাড়েও বর্তেছে বিলম্বের দায়।
২০১৭ সালের পর থেকে প্রায় প্রতিবছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের আবাদ। এবারও ফসল রক্ষা বাঁধের কাজ শুরুতে বিলম্ব হওয়ায় কৃষকরা উদ্বিগ্ন।
কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যেই সবগুলো বাঁধের কাজ শুরু হওয়ার বাধ্যবাধকতা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, জেলায় বাঁধ নির্মাণের ৭৩৮টি স্কিমের মধ্যে গত রোববার পর্যন্ত কাজ শুরু হয়েছে কেবল ৫০টির।
পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-১) ও বাঁধ নির্মাণের দায়িত্বে থাকা জেলা কমিটির সদস্য সচিব মামুন হাওলাদার বলেন, এবারও পানি নামতে বিলম্ব হওয়ায় বাঁধের কাজ শুরু করা যাচ্ছে না। তা ছাড়াও জাতীয় নির্বাচনের কারণে পিআইসি গঠনে বিলম্ব হচ্ছে। কারণ দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন।
তিনি আরও জানান, পিআইসি গঠনের পর তা অনুমোদনের জন্য কমিটির সভা নির্বাচনের ব্যস্ততার কারণে এখন পর্যন্ত তিনবার পেছাতে হয়েছে।
জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সুনামগঞ্জের জেলা প্রশাসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। তা ছাড়া উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তারা জাতীয় নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটির (হাউস) নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, 'ফসল চক্র ও আবহাওয়া কর্তাব্যক্তিদের নির্বাচনী ব্যস্ততা বোঝে না। সময়মতো বাঁধের কাজ শুরু না করলে শেষ সময়ে তড়িঘড়ি করে কাজ শেষ করলে দুর্বল বাঁধ নির্মিত হবে, যা পাহাড়ি ঢল ঠেকাতে পারবে না।'
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।