ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইলিম ও আলিমের ফযীলত (২২)
, ২২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
স্মরণযোগ্য যে, ইলিম এবং আলিমের ফাযায়েল, ফযীলত, বুযুর্গী, সম্মান সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফে অনেক আলোচনা করেছেন।
মূলতঃ মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ্ শরীফে উল্লেখ করেছেন, বিশেষ করে মুসলমান দু’প্রকার হবে। এক প্রকার হচ্ছে-
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
(পবিত্র সূরা নহল শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪৩, পবিত্র সূরা আম্বিয়া শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭)
মহান আল্লাহ পাক তিনি বলেন, যারা আহলে যিকির অর্থাৎ আল্লাহওয়ালা, আলিম, উলামায়ে হক্কানী-রব্বানী, তোমরা উনাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও, যদি তোমরা জেনে না থাক। অর্থাৎ এ আয়াত শরীফে ইলিম তলব করার জন্য মহান আল্লাহ পাক তিনি তাকিদ করেছেন।
আর দ্বিতীয় প্রকার সম্পর্কে বলেন-
هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
(পবিত্র সূরা বাক্বারা শরীফ/১১১, পবিত্র সূরা আম্বিয়া শরীফ/২৪, পবিত্র সূরা নমল শরীফ/৬৪(
যদি তোমরা সত্যবাদী হয়ে থাক, তবে দলীল পেশ করো। অর্থাৎ যারা উলামা-ই-কিরাম রয়েছেন, উনারা যে কোন কাজ করবেন, কথা বলবেন, অবশ্যই তার দলীল পেশ করবেন। অর্থাৎ দলীল-আদিল্লাহ্র ভিত্তিতে উনারা কাজ করবেন।
যেহেতু উনারা আলিম এবং উনাদেরকে অনুসরণ করবে আওয়ামুন্নাস অর্থাৎ সাধারণ মানুষ। অতএব, সাধারণ লোক জিজ্ঞাসা করে জেনে নেবে।
আর আলিম সম্প্রদায় তাদের জবাব দিবেন এবং দলীল-আদিল্লাহ পেশ করবেন। যাতে মানুষ কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস মোতাবেক চলতে পারে তথা ইছলাহ্ লাভ করতে পারে।
মূলতঃ মানুষের ইছলাহ্র জন্যই মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন। যেমন এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি বলেন-
لَقَدْ مَنَّ اللهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
(পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৬৪)
অর্থ : মহান আল্লাহ পাক তিনি বলেন, মু’মিনদের প্রতি মহান আল্লাহ পাক উনার ইহ্সান এই যে, মু’মিনদের মধ্য থেকে মু’মিনদের জন্য একজন রসূল পাঠিয়েছেন। যিনি তাদেরকে ইছলাহ্ করবেন, হিকমত শিক্ষা দিবেন, আয়াত শরীফ তিলাওয়াত করে শুনাবেন এবং কিতাব শিক্ষা দিবেন, যদিও তারা পূর্বে হিদায়েত প্রাপ্ত ছিলনা।
বস্তুতঃ ইলমে দ্বীন শিক্ষা দেয়ার জন্য বা তায়াল্লুক মাআল্লাহ্ অর্থাৎ মহান আল্লাহ পাক উনার সঙ্গে নিছবত বা সম্পর্ক সৃষ্টি করার জন্যই মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (৩)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৭)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১২)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১৩)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১১)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {২}
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের আহকাম সম্পর্কিত মাসয়ালা :
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












