সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (৩)
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইমাম হযরত আবু বকর জাসসাস রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ৩৭০ হিজরী) তিনি বলেন-
روي نصف صاع من بر عن النبي صلى الله عليه وسلم وأبي بكر عليه السلام وعمر عليه السلام وعثمان عليه السلام وعلي عليه السلام وابن مسعود رضى الله تعالى عنه وجابر رضى الله تعالى عنه وام المؤمنين عائشة عليها السلام وابن الزبير رضى الله تعالى عنه وأبي هريرة رضى الله تعالى عنه وأسماء بنت أبي بكر رضى الله تعالى عنها وقيس بن سعد رضي الله تعالى عنه أجمعين، وعامة التابعين، ولم يرو عن أحد من الصاحابة بأنه لا بجزئ نصف صاع من بر.
অর্থ: আধা সা’ গম সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে এবং আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার থেকে, খলীফাতুল মুসলিমীন, ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে, খলীফাতুল মুসলিমীন, যুন নূরাইন আলাইহিস সালাম উনার থেকে ও আমীরুল মু’মিনীন, কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে, হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে, উম্মুল মু’মিনীন, হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম উনার থেকে, হযরত ইবনু যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে, হযরত আসমা বিনতে আবু বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার থেকে, হযরত কাইস ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু প্রমুখ ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের থেকে ও অধিকাংশ তাবেয়ী রহমতুল্লাহি আলাইহিম উনাদের থেকে বর্ণিত হয়েছে। কোনো ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে এ কথা বর্ণিত হয়নি যে, আধা সা’ গম প্রদান করলে ফিতরা আদায় হবে না। (শরহু মুখতাছারিত তহাবী ২/২৩৪৫)
القول بإيجاب القول بإيجاب نصف صاع من بر قول قوي، وأدلته كثيرة.
অর্থ: হযরত আল্লামা ইবনে আবদুল হাদী আল হাম্বলী রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ৭৪৪ হিজরী) বলেন, ওয়াজিব ফিতরার ক্ষেত্রে আধা সা’ গমের সিদ্ধান্তটি একটি শক্তিশালী সিদ্ধান্ত এবং তা অনেক দলীল দ্বারা প্রমাণিত। (তানকীহু তাহকীকি আহাদীসিত তালীক ২/২৪৫)
সালাফী লা’মাযহাবীরা পবিত্র ছদক্বাতুল ফিতর বিষয়ে সম্মানিত হানাফী মাযহাব উনার বিরোধিতা করে। তারা বলে হানাফী মাযহাবে নাকি মনগড়া ফিতরার বিধান রয়েছে। নাঊযুবিল্লাহ! সম্মানিত হানাফী মাযহাবে ফিতরার বিষয়ে ছহীহ কোনো পবিত্র হাদীছ শরীফ নাকি নাই। নাউযুবিল্লাহ! এছাড়া তাদের আপত্তিসমূহের ধারাবাহিক জবাব।
সালাফী লা’মাযহাবী ও বিরোধিতাকারীদের অনুসরণীয় মুরুব্বীদের মতামত:
সালাফীদের অন্যতম মান্যবর ইবনে তাইমিয়া মনে করে, আধা সা’ গম দ্বারা ছদকায়ে ফিতর আদায় হবে। তার বিশিষ্ট শাগরিদ ইবনে মুফলিহ সে ‘কিতাবুল ফুরূ’তে ইবনে তাইমিয়ার বক্তব্য এভাবে উল্লেখ করেছে-
واختار شيخنا بأنه يجزئ نصف صاع من بر، وقال : وهو قياس المذهب في الكفارة، وإنه يقتضيه ما نقله الأثرم.
অর্থ: আমাদের (লা’মাযহাবীদের) শায়েখ (ইবনে তাইমিয়া) এ মত গ্রহণ করেছে যে, আধা সা’ গম দ্বারা ছদকায়ে ফিতর আদায় হবে। তিনি বলেন, কাফফারার ক্ষেত্রে সম্মানিত হাম্বলী মাযহাব একথাই বলে এবং ইমাম আছরাম রহমতুল্লাহি আলাইহি এর বর্ণনাও তা নির্দেশ করে। (আলফুরূ ১/৭০৯; যাদুল মাআদ ২/২০; তামামুল মিন্নাহ ৩৮৬)
ইবনে তাইমিয়ার প্রধান ছাত্র ইবনুল কাইয়্যিম বলেছে-
وفيه عن النبي صلى الله عليه وسلم آثار مرسلة ومسندة يقوي بعضها بعضا.
অর্থ: আধা সা’ গমের বিষয়ে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে একাধিক মুরসাল ও মুসনাদ হাদীছ বর্ণিত আছে, যেগুলো সমষ্টিগতভাবে শক্তিশালী। (যাদুল মাআদ ২/১৮-২০)
সালাফীদের অন্যতম মুরুব্বী নাসিরুদ্দীন আলবানী বলেছে-
زاد فيه أحاديث مرفوعة إلى النبي صلى الله عليه وسلم وفي الباب آثار مرسلة ومسنده يقوي بعضها بعضا، كما قال ابن القيم في الزاد وقد ساقها فيه، فليراجعها من شاء، وخرجتها أنا في التعليقات الجياد. فثبت من ذلك أن الواجب في صدقة الفطر من القمح نصف صاع، وهو اختيار شيخ الإسلام ابن تيمية كما في الاختيبارات. ص : ٦٠ وإليه مال ابن القيم كما سبق، وهو الحق إن شاء الله تعالى.
অর্থ: আধা সা’ সম্পর্কে কয়েকটি মারফূ হাদীছ শরীফ রয়েছে এবং এ বিষয়ে অনেক মুরসাল ও মুসনাদ আছর রয়েছে, যেগুলো সমষ্টিগতভাবে শক্তিশালী। আল্লামা ইবনুল কাইয়্যিম “যাদুল মাআদ” কিতাবে এমনটি বলেছেন এবং তিনি ঐসব আছার উল্লেখ করেছেন। এ থেকে প্রমাণ হয় যে, গমের ওয়াজিব ফিতরা হলো আধা সা’। আর এটি ইবনে তাইমিয়ার অভিমত এবং ইবনুল কাইয়্যিম এ দিকেই ঝুঁকেছেন। ইনশাআল্লাহ এটিই সঠিক মত। (তামামুল মিন্নাহ ফি তা’লিকী আলা ফিক্বহীস সুন্নাহ ১খন্ড ৩৮৬ পৃষ্ঠা) (চলবে....)
-খাজা মুহম্মদ নূরউদ্দীন পলাশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












