ষড়যন্ত্র-চক্রান্ত
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (১৫)
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
শয়তান যে মানুষকে নেক সুরতে ধোঁকা দেয়, এ বিষয়টি ভালভাবে অনুধাবন করেছিল শয়তানের অনুচর ইহুদী এবং খ্রিষ্টানরা। মুসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খ্রিষ্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা; যার মূলে থাকে খ্রিষ্টীয় ব্রিটিশ সম্রাজ্যবাদ। জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন ব্রিটিশ গুপ্তচর হেমপার। মিশর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য “ঈড়হভবংংরড়হ ড়ভ ইৎরঃরংয ঝঢ়ু ধহফ ইৎরঃরংয বহসরঃু ধমধরহংঃ ওংষধস” গ্রন্থ হচ্ছে হেমপারের স্বীকারোক্তি মূলক রচনা। যা মূল গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে অনুবাদ প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ!
(গত ১৩ রমাদ্বান শরীফের পর)
নজদের মুহম্মদ বললো, কিছু কিছু বর্ণনাতে পাওয়া যায়, হযরত উমর আলাইহিস সালাম তিনি পানি মিশিয়ে এলকোহলীক পানীয় গ্রহণ করতেন এবং বলতেন পান করলে নেশাগ্রস্ত না হলে শরাব পান করা হারাম নয়। হযরত উমর আলাইহিস সালাম উনার ধারণাটা সঠিক।
[তার এ বক্তব্য হযরত উমর আলাইহিস সালাম উনার প্রতি মিথ্যা তোহমতের শামিল। মূলত: সে নিজেই শরাব পান করতো তা প্রমাণ করার জন্যই এরূপ বক্তব্য প্রদান করেছে। ]
কেননা, পবিত্র কুরআন শরীফে উল্লেখ রয়েছে, শরাব পান এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে এবং মহান আল্লাহ পাক উনার যিকির এবং নামায থেকে বিরত রাখে। তোমরা এসব থেকে বিরত থাকো। (পবিত্র সূরা মায়েদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯১)
“এই আয়াত শরীফে বর্ণিত গুনাহসমূহের মত এলকোহল জাতীয় পানীয় গুনাহের কারণ নয় যতক্ষণ না তাতে নেশার সৃষ্টি হয়। ফলে শরাব পানে নেশা না হলে, মদ হারাম হবে কেন?” (এটা হেমপারের নিজস্ব দুষ্টামী মন্তব্য) আমি শরাব সংক্রান্ত এ বিতর্কের কথা সাফিয়াকে জানালাম এবং নজদের মুহম্মদকে কড়া শরাব পান করানোর ব্যাপারে নির্দেশ দিলাম।
পরে সাফিয়া আমাকে জানায়, ‘তোমার কথা মত আমি কাজ করেছি এবং তাকে প্রচুর শরাব পান করিয়েছি। সে বেশ নাচানাচি করেছে এবং রাতে কয়েক দফা সাক্ষাত হয়েছে। ’ সেই থেকে নজদের মুহম্মদ ও সাফিয়া আমার পুরো নিয়ন্ত্রণে চলে আসে।
উপনিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদের বিদায় অনুষ্ঠানে বলেছিলো, ‘আমরা অবিশ্বাসীদের (এখানে মুসলমানদের বলা হচ্ছে) নিকট থেকে স্পেনকে দখল করেছি শরাব এবং ব্যভিচারের মাধ্যমে। চলো এ দুটি শক্তির মাধ্যমে আমরা এবার আমাদের হারানো ভূখ- ফেরত আনি। ’
এখন বুঝতে পারছি তার বক্তব্য কত সত্য। একদিন আমি নজদের মুহম্মদের সাথে রোযা নিয়ে কথা শুরু করলাম। আমি বললাম, পবিত্র কুরআন শরীফে বলা আছে, ‘রোযা রাখা অনেক গৌরবের। ’ (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮৪)
কিন্তু তাতে বলা হয়নি রোযা ফরজ। তার মানে ইসলাম ধর্মে রোযা সুন্নত, ফরয নয়।
নজদের মুহম্মদ সাথে সাথে প্রতিবাদ করলো এবং বললো, তুমি কি আমাকে আমার বিশ্বাস থেকে সরিয়ে নিতে চাইছো?
আমি উত্তরে বললাম, ‘কারো বিশ্বাস হচ্ছে তার হৃদয়ের পবিত্রতা এবং গুনাহ থেকে পবিত্র থাকা কিন্তু অন্যের হক নষ্ট করে গুনাহ করা নয়। হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি বলেননি যে, বিশ্বাস হচ্ছে ভালবাসা?’ মহান আল্লাহ পাক তিনি কি কুরআন শরীফে বলেননি, ‘ইয়াক্বীন না আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো?’ [এটা মূলত: বাতিলপন্থীদের আক্বীদা যা কুফরী। প্রকৃতপক্ষে এখানে ইয়াক্বীন অর্থ হচ্ছে মৃত্যু। ]
কাজেই যখন কেউ মহান আল্লাহ পাক উনার প্রতি এবং ক্বিয়ামত দিবসের প্রতি ইয়াক্বীন কায়িম রাখতে সক্ষম হবে এবং সৎ কাজের মাধ্যমে নিজের হৃদয়কে সুন্দর ও পবিত্র করবে তখনই সে হবে মানবজাতির মধ্যে সবচেয়ে মর্যাদাবান। ’ নজদের মুহম্মদ আমার কথায় মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো।
ভাষান্তর : আবুল বাশার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












