হত্যাকাণ্ড গোপনের হটস্পট রেলপথ
► সাড়ে পাঁচ বছরে ৫ হাজার ৬২৭ লাশ
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
হত্যাকাণ্ড গোপনের হটস্পট হয়ে উঠেছে রেলপথ। অন্যত্র হত্যার পর রাতের আঁধারে লাশ ফেলে যাওয়া হচ্ছে রেললাইনে। ট্রেন গেলে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে লাশ। এতে করে সাক্ষীপ্রমাণের অভাবে অনেক হত্যার ঘটনাই ধামাচাপা পড়ে যাচ্ছে।
রেলওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, গত সাড়ে পাঁচ বছরে রেলপথ ৫ হাজার ৬২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৬টি ঘটনা হত্যায় রূপান্তর হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, রেললাইন থেকে উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া খুবই কঠিন। কারণ লাশের অবস্থা এমন হয়ে যায়, সেখান থেকে খুনের আলামতসংক্রান্ত কোনো কিছু উদ্ধার করা যায় না। এজন্য দুর্বৃত্তরা কাউকে অচেতন করে রেললাইনে ফেলে রেখে হত্যা করতে পারে। আর পুলিশ ভিসেরা পরীক্ষার আবেদন না করায় নিহত ব্যক্তিদের ভিসেরা সংরক্ষণ করে অচেতনের বিষয়টিও পরীক্ষা করা হয় না। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হলে অনেক চিকিৎসক হত্যা, আত্মহত্যা কিংবা দুর্ঘটনাজনিত-এসব কিছুই উল্লেখ করেন না।
রেলওয়ে পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, রেললাইনে পাওয়া লাশের মধ্যে প্রায় ৫০ শতাংশই আত্মহত্যা। ১০ শতাংশ অসুস্থতাজনিত কারণে মৃত্যু। আর ৩০ শতাংশ মৃত্যু ঘটছে কানে মোবাইল ফোন বা হেডফোন লাগিয়ে অসচেতনভাবে চলাচলের কারণে। বাকি ১০ শতাংশ হত্যা ও অন্যান্য মৃত্যু। প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার রেলপথের ৯৮ শতাংশ এলাকাই রাতে অন্ধকারে ঢাকা থাকে। অনেক এলাকা থাকে নির্জন। আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা।
হত্যা গোপনই নয়- রেললাইনে পাল্লা দিয়ে বাড়ছে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ। তৎপর রয়েছে পকেটমার ও অজ্ঞান পার্টির সদস্যরাও। রেলওয়ে পুলিশের পরিসংখ্যানও বলছে অপরাধের অভয়রণ্য হয়ে উঠেছে রেলপথ।
পরিসংখ্যান বলছে, গত সাড়ে পাঁচ বছরে রেলের বিভিন্ন অপরাধের মামলা হয়েছে ৩ হাজার ৭৭১টি। এর মধ্যে ২০২১ সালে ৪৫৯টি, ২০২২ সালে ৭৮৬টি, ২০২৩ সালে ৬৪৭টি, ২০২৪ সালে ৬৪৫টি, ২০২৫ সালে ৮৫১টি এবং চলতি বছরের জুন মাস পর্যন্ত ৩৮৩টি মামলা হয়েছে। উদ্বেগজনক হারে বেড়েছে ডাকাতি ও চুরির ঘটনা। ২০২১ সালে মাত্র সাতটি ডাকাতির ঘটনা ঘটলেও শুধু ২০২৫ সালেই (গত বছর) ৫৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। আর চলতি বছরের ছয় মাসেই ১৭টি ডাকাতি হয়েছে। গত বছর চুরির ঘটনা ঘটেছে ১৫২টি। চলতি বছরে এখন পর্যন্ত ৫৮টি চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়াও গত সাড়ে পাঁচ বছরে ১ হাজার ৬৭৩টি মাদক মামলা, ৯৯টি চোরাচালান মামলা, ৭৯টি হত্যাকা-, অস্ত্র আইনে ৩৮টি, নারী নির্যাতন ৮২টি, শিশু নির্যাতন ১৬টি ও অন্যান্য ৮৫৭টি মামলা দায়ের হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)