“৫৪ বছরের বিবাদ এক ফিঙ্গারপ্রিন্টে সমাধান” শীর্ষক খবর সরকারকে আমলে নিতে হবে ডিজিটাল তো বটেই স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারকে প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক আইডির প্রচলন করতে হবে ইনশাআল্লাহ
, ১৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ রবি’ ১৩৯১ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
খবরটির দিকে আমাদের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ হয়েছে। এ দৃষ্টিটা সবার চোখে আটকালে আরো অনেক ভালো হতো। বিশেষ করে খবরটি আমলে নিয়ে তার প্রতিফলন ঘটালে সরকার বাহাদুরের জন্য একটা সত্যিকার বাহাদুরির কাজ হতো বটে। “গতকাল প্রকাশিত ৫৪ বছরের বিবাদ এক ফিঙ্গার প্রিন্টে সমাধান” শীর্ষক খবরে প্রকাশ,
৫৪ বছর আগে বিক্রি হওয়া জমি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে চাচা-ভাতিজা। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। সামান্য কথা থেকে বিবাদ মারামারিতে গড়ায়। এভাবে কৃষক পরিবার দুটি বিভিন্ন সময় মামলা-মোকদ্দমায় গিয়েও সমাধান খুঁজে পায়নি। ভাতিজার অভিযোগ, জালিয়াতির মাধ্যমে তার বাবার জমি আত্মসাৎ করেছেন চাচা। অন্যদিকে চাচা ওই জমি কিনে নেওয়ার প্রমাণ হিসেবে একটি দলিল উপস্থাপন করেন। তবে মামলার তদন্তভার পেয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে বিবাদমান বিরোধের সমাধান হয়েছে বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান মামলাটি তদন্তের কথা জানিয়ে তিনি বলেন, আদালত সিআইডিকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়ার পর যাবতীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়া হয়েছে। তদন্তে বিবাদীর দলিল ও দলিলে থাকা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের পর দেখা যায় জমিটি আগেই তার কাছে বিক্রি করা হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গাজীপুরের সদর এলাকার লাবিব উদ্দিন ও ইনাম উদ্দিন দুই ভাই। লাবিব উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে মুহম্মদ নজরুল ইসলাম (৫০) অভিযোগ করেন, তার বাবার পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া ৯ শতাংশ জমি তার চাচা ইনাম উদ্দিন হস্তান্তর করেননি। লাবিব উদ্দিনের মৃত্যুর পর ইনাম উদ্দিন অন্য লোককে লাবিব উদ্দিন সাজিয়ে নিজে দলিল গ্রহীতা হিসেবে একটি দলিল তৈরি করে ৯ শতাংশ জমি আত্মসাৎ করেছেন।
নজরুল ইসলাম এই অভিযোগ নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলায় তার চাচা ইনাম উদ্দিন, চাচাতো ভাই মুহম্মদ জহিরুল ইসলাম ও মুহম্মদ আবু বকর (৪৫) নামে এক ব্যক্তিকে আসামি করেন।
মামলাটি আদালত সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়ার পর বাদীর বাবা লাবিব উদ্দিনের টিপসই পরীক্ষার জন্য আদালতে পাঠায়। পরে ওই দলিল ও টিপসই পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক শাখায় পাঠায়। সিআইডির হস্তরেখা বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখতে পান আলোচিত ৯ শতাংশ জমির দাতা হিসেবে দেওয়া আঙুলের ছাপ বাদীর বাবা লাবিব উদ্দিনেরই।
প্রণিধানযোগ্য বিষয় ফিঙ্গারপ্রিন্ট এমন এক নির্ভরযোগ্য বিষয় যে তা শুধু ৫৪ বৎসর নয় ৫৪০ বৎসরও অক্ষুন্ন থাকে। এটাই অধিক বাস্তব সম্মত এবং অধিক বিজ্ঞান সম্মত। ছবি পরিবর্তনশীল। কারণ, ব্যক্তির চেহারা শুধু বয়স ভেদেই নয়, স্বাস্থ্য পরিবেশ তথা নানা পরিক্রমায় পরিবর্তনশীল হয়।
সর্বোপরি সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে ছবি তোলা সম্পূর্ণ হারাম ও কবিরাহ গুনাহ হওয়ায় তা দ্বীনদার, পরহেজগার মুসলমানের জন্য মারাত্মক ও মর্মান্তিক পীড়ার কারণ হয়। বুখারী শরীফের এক হাদীস শরীফই এক্ষেত্রে যথেষ্ট। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ঐ ব্যক্তির যে ছবি তোলে বা আঁকে। উল্লেখ্য মুসলমানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর এবং চিন্তার বিষয় কিয়ামত। সেই কিয়ামতে সবচেয়ে কঠিন শাস্তির কাজ ছবি তোলাতেই যদি মুসলমানকে বাধ্য করা হয় তবে কি রাষ্ট্র, সংবিধান মুসলমানকে দ্বীনি অধিকার দিয়েছে বা দিচ্ছে?
অথচ বিষয়টি নিয়ে যে আলোচনা আরজি উঠে নাই, দাবী দাওয়া তোলা হয় নাই তাও কিন্তু নয়।
বিশেষত রাজারবাগ শরীফের ছিলছিলা ভূক্ত মুরীদ-মোতাকেদ এবং বিভিন্ন আনজুমান থেকে দীর্ঘদিন যাবত সোচ্চার কণ্ঠে এ বিষয়ে জোরদার দাবী জানিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে মহিলা আনজুমানে আল বাইয়্যিনাতের দাবী সারা বিশ্ব মিডিয়ায় তুমুল সাড়া ফেলেছে।
মহিলা আনজুমান কর্তৃক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলা হয়েছে, “উপরন্তু ছবিকে সনাক্তকরণের মাধ্যম করায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে, এবং নিরাপরাধ লোক নির্যাতিত হচ্ছে। যেমন- ২০১৯ সালে আলোচিত জাহালম নামক এক ব্যক্তির কথা আপনাদের মনে থাকার কথা। ব্যাংক জালিয়াত সালেকের সাথে চেহারায় মিল থাকায় যিনি ৩ বছর বিনা অপরাধে জেল খেটেছিলেন।
সনাক্তকরণে ছবির ব্যর্থতায় তাই আধুনিক যুগে তাই বহুল ব্যবহৃত পদ্ধতি হয়ে উঠেছে বায়োমেট্রিক পদ্ধতি। প্রযুক্তি নির্ভর এ পদ্ধতিতে সনাক্তকরণ প্রায় শতভাগ নির্ভুল। বায়োমেট্রিক তথা ফিঙ্গার প্রিন্ট পদ্ধতিতে সনাক্তকরণে কখনই দুই ব্যক্তির মধ্যে মিল পাওয়া যায় না। বয়স বা শারীরিক অবস্থার সাথেও এই পদ্ধতিতে কোন তারতম্য ঘটে না। ”
এতসব বিজ্ঞান সম্মত কথাও যদি সরকার গ্রহণ করতে ব্যর্থ হয় তবে সরকারকে ‘স্মার্ট বাংলাদেশ’ শ্লোগান তো বটেই এমনকী ডিজিটাল বাংলাদেশ শ্লোগানও পরিত্যাগ করতে হবে। পাশাপাশি জনগণের সরকার এ দাবী থেকেও সরে আসতে হবে। উপরন্তু সরকার সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাও প্রত্যাহার করতে হবে। কারণ সাংবিধানিকভাবে রাষ্ট্রদ্বীন ইসলাম। আর সরকারের নির্বাচনী অঙ্গীকার: “কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হবে না”- তাও ভঙ্গকারী হবে। তাতে করে সরকার ক্ষমতায় থাকার অধিকারই শুধু হারাবে না বরং সংবিধান বিরোধী ও রাষ্ট্রদ্রোহী হিসেবে প্রমানিত হবে।
সুতরাং সরকারকে নিজের নূন্যতম ভাল এবং জনগণের কল্যাণ চাইলে অবিলম্বে ফিঙ্গার প্রিন্টের প্রচলন করতে হবে। ছবিযুক্ত আইডি কার্ড বাতিল করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












