লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
অথচ অচ্ছুৎ নায়িকা-গায়িকার বর্জনীয় খবরে গণমাধ্যমে ভরপুর থাকে গণমাধ্যমে বিজিবির প্রসঙ্গ আরো অনেক বেশি আনা দরকার
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
গত কয়েক মাস ধরে দেশের বিশাল সীমান্ত জুড়ে কী পরিস্থিতি যাচ্ছে, তা কীভাবে মোকাবিলা করে চলছে আমাদের সীমান্ত শার্দূল বিজিবি সদস্যরা-সেই খবরাদির সামান্য অংশই আসছে গণমাধ্যমে। সীমান্তের বিভিন্ন এলাকায় ভারতের পরিকল্পিত পুশব্যাকের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করছে তারা। দিন-রাত মিলিয়ে অহর্নিশ বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি।
স্থানীয়দের সঙ্গে নিয়ে টহল, মাইকিংসহ বিশাল এক কর্মকা-। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। এরই মধ্যে পুশইনের বেশ কয়েকটি চেষ্টা রুখে দেওয়া হয়েছে সাফল্যের সঙ্গে। এর পরও বিএসএফসহ ভারতীয় সীমান্ত সম্পৃক্ত শক্তি দমছে না। দৃশ্যত একটু-আধটু দম নেয়। পুশইনের উদ্দেশ্যে আজ এখানে, কাল সেখানে সীমান্তের নানা পয়েন্টে কথিত বাংলাদেশিকে জড়ো করে। বিজিবি আগাম তথ্যদৃষ্টে যথা প্রস্তুতিতে তা রুখে দিচ্ছে। বেনাপোল, সাতক্ষীরা ও হিলিসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবির গত কিছু দিনের প্রতিরক্ষামূলক অবস্থান সীমান্তবাসীর জন্য স্মরণকালের ঘটনা। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক পুশইন যন্ত্রণা শুরু হয়েছে। ভারত থেকে বাংলা ভাষাভাষী সাধারণ মানুষকে অবৈধ অভিবাসী, রোহিঙ্গাসহ নানা আখ্যা দিয়ে বলপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া আগের যে কোনো সময়ের চেয়ে এখন সংখ্যায় অধিক।
মাদক নিয়ন্ত্রণ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রথম বা প্রধান দায়িত্ব নয়। একটি সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবির মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও ভৌগোলিক অখ-তা রক্ষা। কিন্তু সীমান্ত যখন আন্তর্জাতিক মাদক পাচারের প্রধান প্রবেশপথ, তখন মাদক প্রতিরোধও সীমান্ত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ফলে মাদকবিরোধী লড়াইয়ে বিজিবি কোনো পার্শ্বচরিত্র নয়; বরং রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার।
২০২৫ সালে বিজিবি ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। তবে প্রকৃত গুরুত্ব বোঝা যায় জাতীয় পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে। দেশে জব্দ হওয়া মোট কোকেনের ৯৩ দশমিক ১৫ শতাংশ, ক্রিস্টাল মেথ বা আইসের ৫০ দশমিক ৯১ শতাংশ এবং ইয়াবার ৩৩ দশমিক ৭৮ শতাংশ বিজিবি একাই জব্দ করেছে। অর্থাৎ সবচেয়ে ব্যয়বহুল ও আন্তর্জাতিক সিন্ডিকেট-নিয়ন্ত্রিত মাদকগুলোর ক্ষেত্রেই বিজিবির জব্দের হার সবচেয়ে বেশি-এটাই বলে দেয়, সীমান্তে প্রতিরোধ যতটা কার্যকর হয়, দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক ভাঙা ততটাই কঠিন থেকে যায়।
২০২৫ সালের পরিসংখ্যান দেখিয়েছে, সীমান্তে বিজিবি দেশের জন্য একটি কার্যকর নিরাপত্তা ছাঁকনি। ২০২৬ সালের সংশোধিত আইন সেই বাস্তবতাকে আইনি স্বীকৃতি দিয়েছে। এখন প্রয়োজন আইনটি দ্রুত বাস্তবায়ন, প্রযুক্তিতে বিনিয়োগ, গোয়েন্দা সমন্বয় জোরদার এবং সীমান্ত নিরাপত্তাকে আধুনিকায়ন করা। কারণ মাদক আজ শুধু জনস্বাস্থ্যের সমস্যা নয়; এটি রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে এক নীরব আগ্রাসন। সেই আগ্রাসনের বিরুদ্ধে সীমান্তে বিজিবির প্রতিটি সফল অভিযান কেবল মাদক জব্দ নয়, রাষ্ট্রকে আরও নিরাপদ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সঙ্গতকারণেই আমরা মনে করি দেশের জন্য বিজিবির নিবেদিত অন্তঃপ্রাণ উদ্দম এবং সাফল্য আরো বেশী গণমাধ্যমে প্রকাশ করা দরকার।
কারণ হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে- প্রশংসা মু’মীনের ক্বলবের নূর বৃদ্ধি করে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












