দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
‘৭ অক্টোবরে ব্যর্থ হয়ে ইসরাইল এখন রাজনৈতিক সমাধানের কথা বলছে’
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সামিন, ১৩৯১ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইহুদীবাদী ইসরাইলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে ইসরাইলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে। ইরানের রাজধানী তেহরানে এক সম্মেলনে দেয়া বক্তৃতা একথা বলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
তিনি বলেন, এই জটিল বিশ্বের সবাই দেখেছে যে, ৭ অক্টোবর অপারেশন আল-আকসা তুফানের মাধ্যমে একমাত্র হামাস ইসরাইলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠাম বিধ্বস্ত করে দিতে সফল হয়েছে।
হামাসের অভিযান মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দখলদার ইসরাইল সামরিক শক্তির মাধ্যমে হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করা এবং গাজার টানেল ধ্বংস করার লক্ষ্য ঠিক করে। এখানেও তারা ব্যর্থ হয়েছে এবং এখন তারা রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের কথা বলছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা এবং তার পশ্চিমা কিছু মিত্র দেশ হামাসের ৭ অক্টোবরের অভিযানকে 'সন্ত্রাসী হামলা' বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কিন্তু এটি কোনভাবেই সন্ত্রাসী হামলা ছিল না বরং দখলদার শাসকদের বিরুদ্ধে নিপীড়ীত ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের একটি অভিযান ছিল।
তিনি আরো বলেন, আমেরিকা ও ইসরাইল হামাসের ব্যাপারে ভুল হিসেব নিকাশ করেছে এবং তারা মনে করেছিল অল্প সময়ের মধ্যে তারা হামাসকে ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু তারা এক্ষেত্রে নিজেদের হিসাব-নিকাশ ভুল প্রমাণ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)