‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
২০৩০ সালের মধ্যে দেশের চার কোটি মানুষকে পেনশনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান।
তিনি বলেছেন, ‘বার্ধক্যের সময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে এই সেবার আওতায় আনাই আমাদের লক্ষ্য।’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) চুয়াডাঙ্গায় জেলা শিল্পকলার মুক্তমঞ্চে দুই দিনব্যাপী ‘সর্বজনীন পেনশন মেলা’র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ড. সুরাতুজ্জামান বলেন, বিশে^র অনেক উন্নত দেশের মতো বাংলাদেশেও এ ধরনের পেনশন ব্যবস্থা চালু করতে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
তিনি বলেন, সরকারি ট্রেজারি ফান্ডের মাধ্যমে জাতীয় পেনশন কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে। আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবার কোনও কারণ নেই, কারণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডে এ অর্থ অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে। আপনাদের গচ্ছিত এই টাকা আপনাদেরকেই ফেরত দেওয়া হবে।
তিনি জানান, ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা ব্যাংকের মাধ্যমে নিয়মিত সঞ্চয় করে ৬০ বছর বয়সে পেনশন সুবিধা পাবেন। জীবনের এমন একটি সময়ে এই অর্থ প্রদান করা হবে, যখন আর্থিক সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি থাকে।
ড. সুরাতুজ্জামান বলেন, কেউ ৬০ বছর বয়সের পূর্বে মৃত্যুবরণ করলে তার নমিনি সুদসহ জমাকৃত অর্থ ফেরত পাবেন। এছাড়া আয়-সামর্থ্যরে পরিবর্তন হলে মাসিক চাদার পরিমাণ কমানো বা বাড়ানোর সুযোগও থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)