স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র।
কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদটি দেড় বছর শূন্য। ফলে গুরুত্বপূর্ণ প্রসূতিসেবা, মা-শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার হতদরিদ্র হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন জানান, আবাসিক ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে কেউ থাকে না। ডাক্তার আসে সপ্তায় একবার। স্থানীয় জনপ্রতিনিধি বি এম আলমগীর কবীর বলেন, কয়েক কোটি টাকার এই সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সাধারণ মানুষ সুফল পাচ্ছে না। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় না। বেশি অসুবিধায় পড়েন গর্ভবতী মা ও শিশুরা।
শরাফপুর কেন্দ্র থেকে চার কিলোমিটার দূরে সাহস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি একাই চালাচ্ছেন পরিবারকল্যাণ পরিদর্শক কাজী সুলতানা জাহান। এখানকার ছয়টি পদের পাঁচটিই বহুদিন শূন্য। সুলতানা জাহান বলেন, স্বাস্থ্যসেবাসহ অফিশিয়াল কাগজপত্র তৈরি একসঙ্গে সামলানো একার পক্ষে কঠিন। রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি একাই চালাচ্ছেন পরিবারকল্যাণ পরিদর্শক হাফিজা খাতুন। কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ চারটি পদই শূন্য। হাফিজা খাতুন জানান, অনেক চাপের মধ্যে কাজ করতে হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়নে পর্যায়ে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। দুই ও তিন তলার কেন্দ্রের ভবনগুলোতে আবাসিক সুবিধাও আছে। কেন্দ্র পরিচালনার জন্য একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং একজন পরিবারকল্যাণ পরিদর্শিকাসহ আয়া, নৈশপ্রহরী ও ধাত্রী কাম নার্সের পদ রয়েছে। কেন্দ্রগুলো থেকে গ্রামের দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিশুদের টিকা প্রদান, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও সচেতনাতামূলক কর্মকা- পরিচালিত হয়। কিন্তু জনবল, ওষুধ ও সরঞ্জামের সংকটে সেবাগুলো সাধারণ মানুষ পাচ্ছে না। তাদের ছুটতে হচ্ছে উপজেলা বা শহরের হাসপাতাল-ক্লিনিকে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্য অনুযায়ী, খুলনার ৪৮ কেন্দ্রের মধ্যে ১২টিতে ২৯ বছরেও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদই সৃষ্টি করা হয়নি। বাকি ৩৬টি সৃষ্ট পদের ১৬টি শূন্য। পরিবারকল্যাণ পরিদর্শিকার ৪৮টি পদের মধ্যে ১৮টি শূন্য। ১৫টি ফার্মাসিস্ট পদের ৭টি, ৪৮টি আয়া ও এমএলএসএস কাম নৈশপ্রহরী পদের মধ্যে যথাক্রমে ১৬টি এবং ১৫টি পদ দীর্ঘদিন শূন্য।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ১০ জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সংখ্যা ৪৪১টি। এর মধ্যে ১৩১টির আবাসিক ভবন বসবাস অনুপযোগী এবং পরিত্যক্ত। ফলে এসব কেন্দ্রে প্রসূতি মায়েরা রাতবিরাতে প্রয়োজনীয় সহয়তা পান না। জনবলেও মহাসংকট।
খুলনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আকিব উদ্দিন বলেন, সর্বশেষ ২০২২ সালে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালে নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। জনবলসংকটে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যা জনবল আছে তা দিয়ে কেন্দ্রগুলো চালাতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












