দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
-কমবে বগুড়া-জামালপুর দূরত্ব
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্লাটুন সারিয়াকান্দির কালিতলা নৌঘাটে অবস্থান নিয়েছে। ঘাট এলাকায় ‘সারিয়াকান্দি নদীবন্দর’ লেখা সাইনবোর্ড স্থাপন করায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
এর আগে গত ৮ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করে। উত্তরাঞ্চলের নৌযোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরকেন্দ্রিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সারিয়াকান্দি নদীবন্দরের সংরক্ষক হিসেবে বিআইডব্লিউটিএকে নিয়োগ দেওয়া হয়েছে এবং গেজেটের মাধ্যমে বন্দরের সীমানাও নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর সীমানা কালিতলা ঘাটের উত্তরে দিঘাপাড়া ঘাটসংলগ্ন এলাকা থেকে যমুনা নদী পেরিয়ে পূর্ব তীরে জামথল ঘাট পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ সীমানা ময়রাপাড়া ঘাট (দেবডাঙ্গা) এলাকা থেকে যমুনার পূর্ব তীরে মূলবাড়ী পর্যন্ত। বন্দরের আওতায় নদীর পূর্ব ও পশ্চিম তীরে ভরা মৌসুমের সর্বোচ্চ পানি সমতল থেকে স্থলভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নদীবন্দর প্রতিষ্ঠার অন্যতম বড় সুবিধা হবে- বগুড়া ও জামালপুরের মধ্যে নৌযোগাযোগ সহজ হওয়া। বর্তমানে সড়কপথে বগুড়া থেকে জামালপুর যেতে সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে প্রায় ১৭৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অন্যদিকে বগুড়া শহর থেকে সারিয়াকান্দি নৌঘাটের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। কালিতলা ঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জের জামথল ঘাট পর্যন্ত নৌপথ এবং সেখান থেকে সড়কপথ মিলিয়ে মোট দূরত্ব প্রায় ৫৯ কিলোমিটার। ফলে নৌপথটি কার্যকরভাবে চালু হলে বগুড়া-জামালপুর যোগাযোগে প্রায় ১১৪ কিলোমিটার দূরত্ব কমে আসবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি গেজেট অনুযায়ী সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় যমুনার তীরবর্তী একাধিক ঘাট ও সংশ্লিষ্ট নৌপথ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে দিঘাপাড়া, কালিতলা, ময়রাপাড়া (দেবডাঙ্গা), জামথল ও শোনপচাসহ বিভিন্ন ঘাট ও সংলগ্ন খাল রয়েছে। বন্দরের উন্নয়ন, জেটি নির্মাণ ও যাত্রীসুবিধা নিশ্চিত করতে নির্ধারিত বন্দরসীমার মধ্যে বিআইডব্লিউটিএর কর্তৃত্ব কার্যকর থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১০ প্রকল্প অনুমোদন
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)