‘হিন্দু’ মেইতেইদের ঠেকাতে খ্রিস্টান নাগাদের পাশে কুকিরা!
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১০ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ভারতের মণিপুর রাজ্যের সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। সেখানকার সংখ্যাগুরু মেইতেইদের ঠেকাতে এবার নাগা সংগঠনের পাশে দাঁড়াল মণিপুরের কুকিরা। আর তা করা হলো দীর্ঘ তিন দশকের রক্তাক্ত বৈরিতার ইতিহাস ভুলে! মণিপুরের নাগাদের শীর্ষ সংগঠন ‘ইউনাইটেড নাগা কাউন্সিল’ (ইউএনসি) গতকাল ৯ আগস্ট নাগা অধ্যুষিত এলাকায় যে গণসমাবেশের ডাক দিয়েছে, গত মঙ্গলবারই তা সমর্থন করেছে কুকি সামাজিক সংগঠনগুলোর যৌথ মঞ্চ ‘কুকি ইনপি।’
১৯৯২ সালে দুই জনজাতি সম্প্রদায়, নাগা এবং কুকিদের মধ্যে জাতিগত সংঘাত রক্তাক্ত সংঘর্ষে রূপ নিয়েছিল। আজকের মণিপুরের মতোই ওই সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। বেশ কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। ওই সংঘাত ১৯৯৭ সালে শেষ হলেও সম্পর্ক এখনো স্বাভাবিক নয়। উখরুল, সেনাপতির মতো নাগা অধ্যুষিত এলাকাগুলোকে মেইতেইদের মতোই কুকিদেরও কার্যত ‘প্রবেশ নিষেধ’।
এই পরিস্থিতিতে কুকি ইনপির পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষকদের একাংশ মনে করছে। মণিপুরের আদি বাসিন্দা মেইতেইরা হিন্দু হলেও নাগা এবং কুকিরা খ্রিস্টান। যদিও দুই জনগোষ্ঠীর আলাদা চার্চ রয়েছে। মণিপুরের সাম্প্রতিক সহিংসতা-পর্বে কয়েকটি কুকি-জো চার্চে হামলা হলেও অক্ষত থেকেছে নাগাদের টাংখুল চার্চ। গতকাল ৯ আগস্ট নাগা উগ্রবাদী গোষ্ঠী এনএসসিএন(আইএম) এবং কেন্দ্রের শান্তিচুক্তির (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) ভিত্তিতে নাগা সমস্যার রাজনৈতিক সমাধানের দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছে ইউএনসি। এত দিন ধরে কুকি সংগঠনগুলো নাগাদের এই দাবির বিরোধিতা করে এলেও এবার তার ব্যতিক্রম ঘটল। সূত্র: আনন্দবাজার পত্রিকা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)