৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত ৪ মাসে দখলদার ইসরায়েলে প্রায় ৪ হাজার ৮০০ বার সাইবার হামলা করেছে ইরানি হ্যাকাররা। ইসরায়েলি সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ ন্যাশনাল সাইবার ডিরেক্টোরেটের পরিচালক ইয়োসি কারাদি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে।
জার্মান দৈনিক দাই ওয়েল্টকে দেওয়া সেই সাক্ষাৎকারটি গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রকাশিত হয়েছে। দাই ওয়েল্টকে ইওসি কারাদি বলেছে, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট থেকে মাঝারি আকারের কোম্পানি এবং সাধারণ মানুষের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে ইরানি হ্যাকার গ্রুপগুলো হামলা চালিয়েছে।
“অনেক ইসরায়েলি কোম্পানি তাদের কম্পিউটারে সংরক্ষিত প্রায় সব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলেছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওয়েবসাইট লক্ষ্য করে যেসব হামলা হয়েছিলো, সেসব আমরা হামলা ঠেকাতে পেরেছি।”
কারাদি জানায়, ২০২৫ সালে জুনে যখন ইরানে অভিযান শুরু করেছিলো ইসরায়েল- সে সময় প্রথমবার ইরানিরা ইসরায়েলের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও সাইবার স্পেসে হামলা চালানো শুরু করে। ১২ দিনের সেই যুদ্ধে সেইবার ১ হাজার ৬০০ বার হামলা চালিয়েছিলো ইরানি হ্যাকাররা।
“এবার যে গ্রুপগুলো হামলা চালিয়েছে, সেসবের মধ্যে কিছু গ্রুপ খুবই দক্ষ। তাদের সামলানোর ক্ষমতা আমাদের নেই, আমার মতে এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। কারণ বাস্তব জগতের মতো সাইবার স্পেসে কোনো যুদ্ধবিরতি নেই” সাক্ষাৎকারে বলেছে কারাদি। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)