বাশার আল আসাদের সাক্ষাৎকার:
‘সিরিয়াকে দুর্বল ও ভঙ্গুর করে রাখাও ছিল তাদের লক্ষ্য’
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
প্রেসিডেন্ট বাশার আসাদের সাম্প্রতিক এক সাক্ষাৎকার আরব মুসলিম দেশটির সংকটের নানা দিক ও অন্যান্য দেশের সঙ্গে দামেস্কের সম্পর্কের বিষয়টি বেশ জোরালো ও স্পষ্টভাবে তুলে ধরেছে। এতে সিরিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে দামেস্কের নীতি অবস্থানের যৌক্তিকতা ফুটে উঠেছে।
সিরিয়াকে এক দশক ধরে বিদেশী মদদপুষ্ট নানা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হয়েছে। আর এই সংকট শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। দীর্ঘ এই এক দশকের লড়াইয়ে ঠিক কত ব্যক্তি প্রাণ হারিয়েছে তার সঠিক সংখ্যা বলা বেশ কঠিন। তবে বিভিন্ন রিপোর্ট থেকে মনে করা হয় যে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই সংকটে প্রাণ হারিয়েছে। এ ছাড়াও সিরিয়ার ভেতর ও বাইরে এক কোটি দশ লাখ সিরিয়ার শরণার্থী হয়েছেন।
বাশার আল আসাদ তার সাক্ষাৎকারে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়াকে সিরিয়ার বন্ধু হিসেবে এবং প্রতিবেশী তুরস্ক সরকারকে সিরিয়ায় নানা সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলার কাজে ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করেছেন। তুরস্ক এখনও সিরিয়ায় দখলদারিত্ব বজায় রাখতে চায় বলেও তিনি দাবি করেছেন।
আসাদ বলেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার ভূমির একাংশের ওপর তুর্কি দখলদারিত্বকে বৈধতা দিতেই তার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আর যতক্ষণ না সিরিয়ায় তুর্কি দখলদারিত্বের অবসান ঘটবে এবং সন্ত্রাসীদের প্রতি তুর্কি অর্থ সাহায্য বন্ধ না হবে ততক্ষণ তিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন না। সিরিয়ায় তুর্কি হস্তক্ষেপ বন্ধ হলে তখন প্রতিবেশী দেশ হিসেবে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার পদক্ষেপ নেবে দামেস্ক এবং এটা সিরিয়ার দীর্ঘমেয়াদি নীতি বলে আসাদ মন্তব্য করেন।
বাশার আসাদ তার ওই সাক্ষাৎকারে সিরিয়ায় সংকট সৃষ্টিতে পাশ্চাত্যের প্রধান বা বড় রকমের ভূমিকার কথা তুলে ধরে বলেছেন, দখলদার মার্কিন সেনারা এখনও সিরিয়ার একাংশে উপস্থিত রয়েছে এবং পশ্চিমা সরকারগুলো সিরিয়ায় সন্ত্রাসীদের সহায়তা দেয়ায় এই দেশটিতে ধ্বংসযজ্ঞ সৃষ্টির জন্য মূলত তারাই দায়ী। আসাদ বলেছেন, পাশ্চাত্য কেবল তাকেই ক্ষমতাচ্যুত করতে চায়নি, সিরিয়াকে দুর্বল ও ভঙ্গুর করে রাখাও ছিল তাদের উদ্দেশ্য ঠিক যেভাবে তারা কেবল সাদ্দাম ও গাদ্দাফির পতন নয় একইসঙ্গে ইরাক ও লিবিয়াকেও ধ্বংস বা দুর্বল করতে চেয়েছে।
সিরিয়া ইসরাইলের সঙ্গে কখনও সম্পর্ক স্বাভাবিক করবে না বলেও আসাদ সাফ জানিয়ে দিয়েছেন। তিনি সিরিয়ার ওপর ইসরাইলি হামলা প্রসঙ্গে বলেছেন, সিরিয়ায় ইসরাইলি হামলা তখনই শুরু হয়েছে যখন সিরিয় সেনারা সন্ত্রাসীদের মোকাবেলায় একের পর এক বিজয়ী হয়েছে। ইসরাইল যতদিন শত্রুতা করবে ও সন্ত্রাসীদের সহায়তা দেবে ততদিন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সম্ভাবনা নেই বলে আসাদ উল্লেখ করেন।
এটা স্পষ্ট যে সিরিয়ার ইসরাইল-বিরোধী অবস্থান তথা প্রতিরোধকামী অবস্থানের কারণেই কয়েকটি আরব ও পশ্চিমা সরকারগুলো বিশেষ করে মার্কিন সরকার সিরিয়াকে দুর্বল করতে চেয়েছে যাতে ইসরাইলকে শক্তিশালী করা ও টিকিয়ে রাখা সহজ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












