‘সাড়ে ১২ হাজার টাকায় কি জীবন চলে?’
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে কয়েকশ’ শিক্ষককে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষকদের একজন বলেন, রাজশাহীর পবায় অবস্থিত মাদ্রাসাটি কামরুন নাহারের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। প্রতিদিন তাকে ১২০ টাকা ভাড়া খরচ করে যাতায়াত করতে হয় মাদ্রাসায়। তিনি বলেন, ২০২২ সালে এনটিআরসিএ’র মাধ্যমে এখানে নিয়োগ পাই। গত তিন বছরে আমার সর্বসাকুল্যে বেতন বেড়েছে ৩০০০ টাকা। সব মিলিয়ে বর্তমানে আমার মাসিক বেতন ১৫ হাজার ৫০০ টাকা। অথচ আমার যাতায়াত খরচই লাগে ২ হাজার ৬০০ টাকার মতো।
তিনি আরও বলেন, পরিবারের বড় সন্তান হিসেবে বাবা মায়ের দায়িত্ব নিতে হয়েছে। বাকি সাড়ে ১২ হাজার টাকা দিয়ে কি জীবন চলে? বৃদ্ধ বাবা-মা, তাদের ওষুধ, সংসারের খরচ, নিজেরও তো ব্যক্তিগত খরচ থাকে। এই টাকায় এসব খরচ মেটানো অসম্ভব।
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার; তবে গত ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন।
এরপর গত ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)